চিরুনী ব্যবহার করার নিয়ম কি ?

 

হাতির দাঁতের চিরুনী-

চিরুনী ব্যবহার করার নিয়ম কি ?
আমরা যে যার মতো করে চুল ও দাঁড়ি আঁচড়াই- কিন্তু আমরা জানিনা –
কিভাবে সুন্নতি নিয়মে চুল আঁচড়াতে হয় । চুল আঁচড়ানোর ও সুন্নতি নিয়ম করে ।
কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক হয়েছে – দ্বীন ইসলামকে আল্লাহপাক নিয়ামত দ্বারা পরিপূর্ণ করছেন । সুতরাং দ্বীন ইসলাম যখন পরিপূর্ণ সেহেতু আমাদের সব কিছু ও পরিপূর্ণ –
তাই আমরা এখন জেনে নিব – চুল ও দাঁড়ি আঁচড়ানোর সুন্নতি নিয়ম-
মাথার মাঝখানে সিঁথি কাটা সুন্নত। প্রথমতঃ মাথার মধ্যভাগ হতে ডান দিকে ৩ বার আঁচড়াতে হবে। দ্বিতীয়তঃ বাম দিকে ৩ বার আচঁড়াতে হবে। মাথার মধ্যভাগ থেকে মাথার পিছন দিকে আচড়ানোও সুন্নত। কোনোভাবেই মাথার সামনের দিক হতে পিছনে চুল আঁচড়ানো যাবে না। তা ইহুদীদের অনুকরণ হওয়ায় সুস্পষ্ট হারাম।
দাঁড়ি প্রথমে ডানদিক এবং বামদিকে পর্যায়ক্রমে চতুর্দিক থেকে আঁচড়ানো সুন্নত।
 হাতির দাঁতের চিরুনী-ব্যবহার করা সুন্নত মুবারক

হাতির দাঁতের চিরুনী-

দুর্লভ ও আশ্চর্যজনক সুন্নতি হাতির দাঁতের চিরুনী – পাওয়া টাও অনেক কষ্টের। ইচ্ছা করলেই যেখানে সেখানে পাওয়া যায় না ।
যেহেতু এটা সুন্নত মুবারক – যে ভাবেই হোক আমরা সংগ্রহ করার চেষ্টা করবো – কেননা দুনিয়ার সব কিছু থেকেই সুন্নত মুবারক উনার মর্যাদা অনেক বেশি ।
আমি এই সুন্নতি হাতির দাঁতের চিরুনীর সন্ধান পেয়েছি – আপনার কি কোন ধারণা আছে ?
 জয়তুন - ‍কি ?

 


জয়তুন - কি ? এটা এক ধরণের বিশেষ সুন্নতি ফল -

মহান আল্লাহ পাক তিনি যয়তুন বিষয়ে সরাসরি শপথ করে ইরশাদ মুবারক করেছেন-
وَالتِّيْنِ وَالزَّيْـتُـوْنِ
অর্থ: “শপথ তীন এবং যয়তুনের।” (পবিত্র সূরা তীন শরীফ: পবিত্র আয়াত শরীফ ১)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- “এটি ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারি, বার্ধক্যকে দূরে সরিয়ে দেয় এবং পেটের জন্য তেমন শীতল যেমন আগুনের সামনে বরফ।”
 ত্বকের যত্ন নেওয়া ও সুন্নত  মুবারক- ব্যবহার করুন- সুন্নতি জয়তুন তেল

 

ত্বকের যত্ন নেওয়া ও সুন্নত –

শরীরের ত্বকের যত্ন নেয়া এবং শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভূক্ত। ত্বকের যত্ন বিভিন্ন উপাদান ব্যবহার করা যায়। যেমন: যয়তুন তেল,
জয়তুন তেল- সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা যয়তুন খাও এবং যয়তুনের তেল মাখো। কেননা এটি একটি মুবারক বৃক্ষ থেকে তৈরী।” (ইবনে মাজাহ শরীফ: কিতাবুত ত্ব‘য়ামাহ: হাদীছ শরীফ নং ৩৩১৯; তিরমিযী শরীফ)
উপকারিতা:
প্রসাধনী হিসেবে: ১. চোখের কালোদাগ দূর করে
২. রোদে পোড়া থেকে রক্ষা করে
৩. ক্যান্সার প্রতিরোধ করে
৪. ত্বকে বয়সের ভাজ পড়া থেকে রক্ষা করে
৫. চুল পড়া রোধ করে
৬. খুশকির জন্য প্রতিষেধক
৭. হৃদরোগের প্রতিষেধক
৮. ত্বক ফাটা রোধ করে
৯. ত্বকের রুক্ষতা দূর করে উজ্জলতা বাড়ায়।
খাদ্য হিসেবে : ১. ডায়াবেটিক প্রতিরোধ করে
২. ওজন কমায় ৩. কোষ্ঠকাঠিন্য দূর করে।

ভিডিও-

 অত্যন্ত আশ্চর্যজনক ও প্রাকৃতিক প্রসাধনী কি ?

 অত্যন্ত আশ্চর্যজনক ও প্রাকৃতিক প্রসাধনী কি ?



জয়তুন তেল ও প্রাকৃতিক মোম দিয়ে তৈরি তৈরি করা হয় - সুন্নতি প্রসাধনী শামউন নাহল -
আপনি কি জানেন-
এই প্রসাধনী কি কি কাজে ব্যবহার করা হয় ?