ইহুদীরা কেনো বার বার আল আকসা মসজিদ আক্রমণ করে?
Published from Blogger Prime Android App
ইহুদীরা কেনো বার বার আল আকসা মসজিদ আক্রমণ করে? 

বর্তমানে গোটা ফিলিস্তিনে ইজরাইলি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ সশস্ত্র সংগ্রামে লিপ্ত।  ফিলিস্তিনের এই সংগ্রাম গোটা দুনিয়াব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।  ডানপন্থী থেকে বামপন্থী, শিয়া থেকে সুন্নী সবাই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে এবং লেখালেখি করছে। কিন্তু এদের বেশিরভাগ লেখা পড়লেই মনে হয় যে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনটা বুঝি নিছক ভূমি দখলের আন্দোলন এবং মানুষের জীবনের জন্য।  কিন্তু আসলে বিষয়টা তেমন নয়।  ফিলিস্তিনের জন্য এই সংগ্রামটা জান ও মালের ঊর্ধ্বে।  এই সংগ্রামটা হচ্ছে পবিত্র বাইতুল মুকাদ্দাস শরীফ বিশেষ করে আল আকসা শরীফের জন্য।

আমরা যেমনটা জানি, ফিলিস্তিনকে যে সমস্ত ইহুদী দখল করে রেখেছে তারা কেউ ফিলিস্তিনের আদিবাসী না তারা এসেছে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। 

পৃথিবী জুড়ে যখনই কোন একটি জাতিসত্তার মানুষ পৃথক রাষ্ট্র চায় তখন তারা তাদের অবস্থানরত দেশের একটি অঞ্চলকে বিচ্ছিন্ন করে স্বাধীন দেশ হিসেবে কায়েম করতে চায়।  কিন্তু ইউরোপের ইহুদীদের ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি না।  তাহলে কেন এই ইহুদিরা হাজার হাজার মাইল দূরে অবস্থিত একটি দেশকে নিজের দেশ হিসেবে দাবি করে বসলো? 

কারণটা জানার জন্য আমাদের ইহুদি ধর্ম সম্পর্কে জানতে হবে, কারণ তারা এই ধর্মের দোহাই দিয়েই ফিলিস্তিন দখল করে রেখেছে।  হিব্রু বাইবেল অথবা তানাখ যেটাকে বিকৃত তাওরাত শরীফ বলা হয় সেই বই পড়লে আমরা বিভিন্ন সময় একটি শব্দের সন্ধান পাব শব্দটা হল জায়ন (Zion)।  হ্যাঁ এই শব্দ থেকেই জায়নবাদ(Zionism) এর উৎপত্তি।  তানাখ বিশেষজ্ঞদের মতে জায়ন বলতে একই সাথে জেরুজালেম এবং গোটা ফিলিস্তিনকেই বোঝানো হয়েছে।  

তানাখে জেরুজালেম শহরকে জায়ন বলার পিছে ধর্মীয় তাৎপর্য রয়েছে মূলত জায়ন শহরের তিন মাথায় তিনটি পাহাড় রয়েছে, ইতিহাসবিদগণ বিভিন্ন সময় এই তিন পাহাড়কেই মাউন্ট জায়ন অথবা জায়ন পাহাড় নামে ডেকেছে কিন্তু ইহুদি তানাহ্ক বিশেষজ্ঞদের মতে যে পাহাড়ের উপরে আল-আকসা মসজিদ কমপ্লেক্স অবস্থিত সেই পাহাড়টাই হচ্ছে আসল মাউন্ট জায়ন। 

তাহলে পাঠক তা বুঝতেই পারছেন যে ইহুদি ধর্ম মতে আল আকসা মসজিদ, জেরুজালেম শহর এবং ফিলিস্তিন দেশ সবই একই সুতায় গাঁথা। 

তাহলে এখন আমরা ইহুদিদের এই ভূমিতে আগমনের কারণে ফিরে আসি।  ইহুদিদের দাবি অনুযায়ী তানাহক এ সৃষ্টিকর্তা এই জায়ন অঞ্চলটি ওদের ভূমি হিসেবে ওয়াদা করেছেন। তাই তারা হাজার হাজার মাইল দূর থেকে ফিলিস্তিন নামক এই দেশকে দখল করার জন্য চলে এসেছে। 

এখন আমাদের জানতে হবে যে তারা এই অঞ্চলটাকে দখল করে কি করতে চায়, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই পরিকল্পনার কথাও তাদের ধর্মীয় বই গুলোতে বলা আছে। 

এই পরিকল্পনা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে ভূমির উপরে আল আকসা মসজিদ অবস্থিত সেই ভূমি ইহুদি ধর্মে তাৎপর্যটা আসলে কেমন।  শহরায়নের কারণে বুঝা না গেলেও আল-আকসা মসজিদ কমপ্লেক্স একটি পাহাড়ের উপর অবস্থিত, সেই পাহাড়টাকে তারা মাউন্ট জায়ন অথবা টেম্পেল মাউন্ট বলে থাকে।  টেম্পেল মাউন্ট বলার পিছে আসল কারণটা হচ্ছে যে এই পাহাড়ের উপরেই নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ইহুদি ধর্ম মতে তার মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদটাকে ইহুদীরা তাদের ভাষায় টেম্পেল বলে এবং এই টেম্পলে তারা এক খোদার উপাসনা করে থাকে।  কিন্তু ব্যাবিলনের সাথে যুদ্ধে এক পর্যায়ে সেই টেম্পলটি ভাঙ্গা পরে। সেই প্রথম টেম্পেলের পশ্চিম পাশে শুধু একটি দেওয়াল অবশিষ্ট রয়েছে এখন, আপনারা দেখে থাকবেন যে যেই দেয়ালটাতে ইহুদিরা মাথা ঠেকায় সেই দেওয়ালটাই হচ্ছে ওই প্রথম টেম্পেলের পশ্চিম দেয়াল।

পরবর্তীতে এক ইহুদি রাজা সেই টেম্পেল মাউন্ট এর উপর আরেকটি দ্বিতীয় টেম্পল নির্মাণ করে, কিন্তু সেই দ্বিতীয় টেম্পলটাও রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধে ভাঙ্গা পরে। অতঃপর সেখানে খেলাফায় রাশেদীন ওনাদের আমলে এই অঞ্চলটি খেলাফতের মধ্যে অন্তর্ভুক্ত হন তখনই সেই পাহাড়ে মসজিদ নির্মাণ করা হয় এবং একই সাথে সেই মসজিদ কমপ্লেক্সে বর্তমানে ছয়টা পৃথক মসজিদ অবস্থিত। এই মসজিদগুলোকেই আমরা একসাথে আল-আকসা মসজিদ কমপ্লেক্স হিসেবে জানি। 

ইহুদি ধর্ম অনুযায়ী এই টেম্পল মাউন্টটাই হচ্ছে ওদের প্রধান কিবলা, ওদের ধর্ম অনুসারে হযরত মুসা আলাইহিস সালাম ওদেরকে বলে গেছেন যে আল্লাহ পাক একজন আখেরি নবী এবং রসূল প্রেরণ করবেন এবং উনি ইহুদিদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন যাতে ওরা সবাই ওনার উম্মত হয়ে যান। বর্তমানে যারা ইহুদি ধর্ম পালন করে তারা সেই আখেরি নবীর জন্য অপেক্ষা করছে। ওরা এটাও বিশ্বাস করে যে আখেরি নবী এসে সেই টেম্পেল মাউন্ট এর উপরে ওদের জন্য নতুন করে কেবলা নির্মাণ করে দিবে। 

বর্তমান সময়ে দখলদার ইহুদদের মধ্যে প্রধানত দুইটা ভিন্ন মত দেখা যায় একটি মতে অনুযায়ী যেহেতু আখেরি নবী আসছেন সেহেতু তাদেরকে আগে ভাগেই টেম্পেল মাউন্ট এ অবস্থিত মসজিদগুলোকে ধ্বংস করে তথা শহীদ করে তার উপরে তৃতীয় টেম্পেল নির্মাণ করে ফেলা উচিত। তাদের বিপরীত ইহুদিরা সেখানে তৃতীয় টেম্পল নির্মাণের বিরুদ্ধে থাকলেও মসজিদ শহীদ করার ব্যাপারে তারা সবাই একমত।  এর জন্যই প্রায়ই দেখা যায় যে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ইহুদিরা হামলা করছে এবং সেটার দখল তারা ছিনিয়ে নিতে চাচ্ছে। 

কিন্তু এই বিভ্রান্ত ইহুদিরা বিশ্বাস করতে চায় না যে যেই আখেরি নবীর জন্য তারা অপেক্ষা করছেন উনি হচ্ছেন আমাদের নবীদের নবী রসূলদের রসূল হায়াতুন্নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি।  তিনি ইতিমধ্যেই পৃথিবীতে আগমন করেছেন এবং আল্লাহ পাকের নির্দেশে বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে কিবলা ঘুরিয়ে মক্কা শরীফে স্থানান্তর করেছেন। এবং ওনার মোবারক হাত ধরে যে সকল বনি ইসরাইলিদের হেদায়েত লাভ করার কথা ছিল তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। 

অতঃপর আমরা জানতে পারলাম যে এতদিন আমাদের সামনে যে সকল বয়ান হাজির করা হয়েছিল যে পৃথিবীজুড়ে ইহুদিরা নির্যাতিত তাই তাদের জন্য ফিলিস্তিনে একটা পৃথক ভূমি দরকার যেখানে তারা নিরাপদে থাকতে পারবে সেটা আসলে সত্য নয় ফিলিস্তিন দখল করার তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় তাদের বিভ্রান্ত এবং বিকৃত ধর্মীয় দায়িত্ব পালন করাই তাদের মূল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন তারা আল-আকসা মসজিদ কে শহীদ করতে পারবে।

Courtesy: Muhammad Inzamamul
সম্মানীত দ্বীন ইসলাম ও মুসলমানগণের অধিকার আদায়ের লক্ষ্যে পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে আইনী কার্যক্রম যা এক অভূতপূর্ব তাজদীদ মুবারক।
  • মুজাদ্দিদে আ’যম, ঢাকা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত হযরত মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত-

  • সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানগণের অধিকার আদায়ের লক্ষ্যে আইনী কার্যক্রম ঐতিহাসিক এক অভূতপূর্ব আজিমুশ্বান তাজদীদ মুবারক-

  • মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “মুসলমানদের প্রতি হিংসাবশত অধিকাংশ আহলে কিতাব তথা ইহুদী-নাছারা চায় ঈমান আনার পর পুনরায় তোমাদেরকে কাফির বানিয়ে দিতে।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ, পবিত্র আয়াত শরীফ: ১০৯)

  • উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার বাস্তবতা দেখতে পাই আমাদের দেশেও। এদেশ থেকে ইসলামী অনুশাসন, তাহযীব-তামাদ্দুন উঠিয়ে দেবার লক্ষ্যে এই কাফির গোষ্ঠী কখনো মিডিয়াকে, কখনো শাসক শ্রেনীকে এবং কখনো আদালতকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছে। এমনকি শাসক শ্রেণী কোনো বিষয়ে সম্মত না হলে, আনুগত্যতা না দেখালে তাদের পরিবর্তনেও সা¤্রাজ্যবাদীরা কোর্টকে ব্যবহার করছে যার প্রমাণ এখন অনেক দেশে রয়েছে। 

  • বর্তমান সময়ের যিনি সম্মানিত ইমাম ও মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলাহ্ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালা তিনি কাফির-মুশরিক এবং সাম্রাজ্যবাদীদের এইসব অপকৌশল সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত।

  •  তিনি এই বাংলাদেশের আদালতে চাপিয়ে দেয়া বৃটিশ বেনিয়াদের রচিত মনগড়া আইনের ফাঁকফোকর জেনে তাদের তৈরি অস্ত্র প্রয়োগ করেই এদের প্রতিহত করার জন্য শুরু করেন “আইনী প্রক্রিয়া কার্যক্রম”। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমান উনাদের আকিদা বিশুদ্ধ করে ঈমান হিফাজত করা। সুবহানাল্লাহ। 

  • এই প্রক্রিয়াটি যেমনি ব্যয়বহুল তেমনি কস্টসাধ্য। কেননা সম্পূর্ণ বিপরীত স্রোতে হেঁটে এখানে কার্যক্রম চালানোর জন্য যেমনি প্রয়োজন ছিল দক্ষ এবং ইসলাম উনার অনুশাসন উপলব্ধিকারী আইনীজিবী তেমনি প্রয়োজন ছিল কার্যক্রম সঞ্চালনের জন্য লোকবল। 

  • কিন্তু যেহেতু সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের দ্বারা নিয়ন্ত্রিত ফলে মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার দ্বারা সকল অসাধ্য কাজও সম্পূর্ণ করিয়ে নিচ্ছেন। 

  • আপনাদের উপলব্ধির স্বার্থে নীচে বিশেষ কিছু আইনী কার্যক্রমের তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করা হল। এখান থেকে অনেক বিষয়ে কার্যক্রম পরিচালনা করে সফলতা অর্জিত হয়েছে এবং অন্য অনেক বিষয়ে কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। 
  • উল্লেখ্য যে, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলাহ্ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক নির্দেশনায় ইতিমধ্যে বাংলাদেশ হাইকোর্টে বহুসংখ্যক রিট ও নিম্নে আদালতে মামলা দায়ের এবং অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনী নোটিশ পাঠানো হয়। তম্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিম্নে তুলে ধরা হলো।

  • 1. উচ্চ স্বরে গান-বাজনা বন্ধে সারা বাংলাদেশের মহানগর পুলিশকে জাস্টিস ডিমান্ডিং নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রেস কনফারেন্স করে মিডিয়াতে সারাদেশে উচ্চ স্বরে গান-বাজনা নিষিদ্ধ হওয়ার বিষয়ে বিশেষভাবে জানানো হয়।

  • 2. কথিত বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম বেপর্দা বেহায়াপনা বিস্তারে ‘কাছে আসার রিক্সা’ ক্যাম্পেইন বন্ধ করতে ইউনিলিভারকে আইনী নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ পাঠানোর দু’দিনের মধ্যে তারা জানায় যে, ক্যাম্পেইনটি আর হচ্ছে না অর্থাৎ বন্ধ করতে বাধ্য হয়।

  • 3. “দেখিয়ে দাও অদেখা তোমায়” নামক সুন্দরী প্রতিযোগীতা বন্ধে লাক্স-চ্যানেল আইকে সারা দেশ থেকে প্রায় ২০টি নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তাদের পক্ষ থেকে প্রত্যেকটির জবাব পাঠিয়েছে। জবাবে জানায়, মানুষ চায় বলে তারা এমন আয়োজন করেছে।

  • 4. নূরানীবাদ জেলার বেলাবোতে আমাদের মসজিদ ভেঙ্গে ফেলার জন্য সাইনবোর্ড খুলে ফেলে এবং ইউএনও ও ওসির অন্যায় হুমকি ধামকির প্রতিবাদে আমাদের পক্ষ থেকে সরকারী আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। আইনী নোটিশ পেয়ে সেখানকার ইউ.এন.ও এবং ওসি চুপসে যায়। স্থানীয় এমপি তাদের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদ থাকবে মর্মে ঘোষণা দেয়।

  • 5. পবিত্র কুরবানীর হাট বিষয়ক প্রেসক্লাবে কনফারেন্স করে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ায় পবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পবা নোটিশের জবাব পাঠায়, তারা এ বিষয়ে সচেতন ও সর্তক হয়।

  • 6. পবিত্র কুরবাণীর পশুর চামড়া মাদ্রাসার ইয়াতিমগণের হক্ব হওয়া সত্যেও এ নিয়ে এলাকার সন্ত্রাসীদের সন্ত্রাসীপনা প্রবল আকার ধারন করলে তা রুখতে আইজিপি, ডিএমপি কমিশনার ও ঢাকা শহরের সকল থানায় বিশেষ আইনী নোটিশ পাঠানো হয়। আইনী নোটিশ পাঠানোর ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর সন্ত্রাসীদের আস্ফলন উল্লেখ্যযোগ্য ভাবে লক্ষ্যনীয় হয়নি। সন্ত্রাসীরা   অত্যন্ত ভীত হয়। প্রশাসনও সক্রিয় হয়।

  • 7. বাংলা নববর্ষ পালন নিয়ে পবিত্র দ্বীন ইসলাম উনার সম্পর্কে দলিলবিহীন, মনগড়া, ভিত্তিহীন বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির করার জন্য তাকওয়া মসজিদের খতিব মুফতি উসামা ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পেয়ে উক্ত তাকওয়া মসজিদের পরিচালনা পর্ষদ তাকে তার খতিব পদ থেকে বহিষ্কার করেছে।

  • 8. মহা সম্মানিত এবং মহা পবিত্র ১২ই শরীফ উৎযাপনে প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া এবং একইসাথে পবিত্র রবিউল আউওয়াল শরীফ মাসে যেন কোন প্রকার দ্বীন ইসলাম উনার শরীয়ত বিরোধী হারাম নাজাযেজ কর্মকান্ড না করা হয় পাশাপাশি সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী যেন বিশেষভাবে ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎযাপন করা হয় তা নিশ্চিত করতে এসব বিষয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রী, সংষ্কৃত মন্ত্রী, ধর্ম মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও এসব মন্ত্রণালয়ের সচিবদেরকে রিপ্রেজেন্টেটিভ লেটার পাঠানো হয়।  সরকার একটি গেজেট প্রকাশ করে যে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে  ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করতে হবে। সুবহানাল্লাহ!

  • 9. মহা সম্মানিত এবং মহা পবিত্র ১২ই শরীফ অর্থাৎ সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করা বিদআদ বলে যেসব ওলামায়ে ছু প্রচার করে তাদেরকে (৫জন) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রদাতার পক্ষে আইনজীবির মোবাইলে ফোন করে ভুল হয়েছে মর্মে ক্ষমা চেয়েছে।

  • 10. ‘বাল্য বিবাহ রোধে চাই সামাজিক প্রতিরোধ’ শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকায় এক মতামতে লেখা হয়, “যে পরিবার তাদের সন্তানকে বাল্য বিবাহ করাবে সেই পরিবারকে সামাজিকভাবে একঘরে করে রাখতে হবে। তাতে তারা অনুতপ্ত হবে এবং অন্যরা শিক্ষা নেবে।” খাস সুন্নত বাল্যবিবাহের বিরুদ্ধে লেখা ছাপানোর অভিযোগে ইত্তেফাক পত্রিকার প্রকাশক, সম্পাদক ও লেখককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।  লেখক ক্ষমা চেয়ে জবাব পাঠিয়েছে এবং বলেছে, ভবিষ্যৎ-এ সে কখনো এমন লিখনী আর লিখবে না। সর্তক থাকবে।

  • 11. ওয়াজ মাহফিলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনকে নোটিশ ডিমান্ডিং জাষ্টিস পাঠানো হয়েছে।  নির্বাচন কমিশন ওয়াজ মাহফিলের ওপর তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

  • 12. মডেল ইউনাইটেড ন্যাশনসের ‘সিক্রেট পার্টি’তে অশ্লীলতা নিয়ে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও আই ফোরামের প্রতিষ্ঠাতাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমা চেয়েছে।

  • 13. বিপিএল ও আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সারাদেশে জুয়া খেলা বন্ধ করতে এবং একই সাথে বিদেশে টাকা পাচার রোধে জাস্টিস ডিমান্ডিং নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয় সমবায় মন্ত্রণালয়ের সচিব, সকল বিভাগের মেট্টো পলিটন পুলিশ কমিশনার ও পুলিশের আইজিপিসহ ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহম্মদ সামীউল হক ও রোকন উদ্দিন মুহম্মদ ফারুক রিট করলে হাইকোর্ট ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবের সকল প্রকার জুয়া খেলা নিষিদ্ধ ঘোষনা করে রায় দিয়েছে।

  • 14. পবিত্র ইশার নামাজের আযান বন্ধ করে অশ্লিল নৃত্য অনুষ্ঠান চালানোর অভিযোগে  বরিশালের বানারীপাড়ার পৌর মেয়রকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পৌর মেয়র দাবি করে যে, সংবাদে যেভাবে বলা হয়েছে, বাস্তবে তা সঠিক নয়। তাছাড়া পৌর মেয়র বিষয়টিতে জরীত ছিলনা বলে দাবি করে। তার পরেও পৌর মেয়র দুঃখ প্রকাশ করে আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশের জবাব প্রদান করেছে।

  • 15. কুড়িগ্রাম ফুলবাড়ি বালাতারী শাহী জামে মসজিদের খতীব আমিনুল ইসলাম জুমুয়ার আলোচনায় অসংখ্য বিভ্রান্তিকর কুফরী আকিদা প্রচার করায় তার ইমাম ও খতীব পদ থেকে অব্যাহতি চেয়ে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আমাদের নোটিশ যাওয়ার সাথে সাথে থানার ওসি, চেয়ারম্যান ও সমজিদ কমিটির সভায় খতীব আমিনুল ইসলামকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। 

  • 16. গত ৮ অক্টোবর ২০১৯ থেকে ১৩ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত ৬ পর্বের ধারাবাহিক ‘মামলাবাজ সিন্ডিকেট’ শীর্ষক কথিত অনুসন্ধানী রিপোর্টে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, হক্ব দরবার শরীফ পবিত্র রাজারবাগ দরবার শরীফের মহা সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালামের সম্পর্কে মিথ্যা, বানোয়াট রিপোর্টের প্রেক্ষিতে এনটিভি কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। প্রতিবাদ প্রচারিত হয়।

  • 17. দৈনিক ইত্তেফাক পত্রিকায় গত ২ নভেম্বর, ২০১৯ তারিখে ১ম পৃষ্ঠায় “ কালো তালিকাভুক্ত আট জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়নি” শীর্ষক প্রতিবেদনে উলামা আনজুমানে আল বাইয়্যিনাত-এর নামে মহাপবিত্র রাজারবাগ দরবার শরীফ এবং মহাসম্মানিত সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে জড়ানোর তীব্র প্রতিবাদ এবং প্রাসঙ্গিক তথ্য অবহিতকরণ প্রসঙ্গে প্রতিবাদলিপি পাঠানো। প্রতিবাদলিপি ছাপানো হয়।

  • 18. দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় গত ২ নভেম্বর ২০১৯ ইং “নিরীহ মানুষকে আসামি করে সম্পদ দখলই উদ্দেশ্য মামলাবাজ পীর সিন্ডিকেট”  ০৩ নভেম্বর ২০১৯ ইং “চার দলে সক্রিয় ৪০ মামলাবাজ” এবং ০৪ নভেম্বর ২০১৯ তারিখ “পীর সিন্ডিকেটের কব্জায় কত জমি!” শীর্ষক কথিত রিপোর্টে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি, হক্ব দরবার শরীফ পবিত্র রাজারবাগ দরবার শরীফের মহা সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালামের সম্পর্কে মিথ্যা, বানোয়াট রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ প্রসঙ্গে প্রতিবাদলিপি পাঠানো হয়। প্রতিবাদলিপি ছাপানো হয়।

  • 19. ডাচ বাংলা ব্যাংকের ২০২০ সালের সালের ক্যালেন্ডারে পবিত্র কাবা শরীফের ছবি অবমাননাকরভাবে উপস্থাপনের মাধ্যমে মুসলমানগণের দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তারা উক্ত ক্যালেন্ডার ছাপানোর জন্য দুঃখ প্রকাশসহ ক্ষমা প্রাথর্না করেছেন। এক বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে পূর্বের ক্যালেন্ডার সংশোধনী দিয়ে প্রত্যাহার করেছেন এবং উক্ত ক্রটিযুক্ত ছবির ডিজাইনারকে কালো তালিকাভূক্ত করেছেন।

  • 20. করোনাভাইরাস আতঙ্কে পবিত্র কাবা শরীফ ও মদিনা শরীফে জুমার নামাজ বন্ধে করে দেয়া হয়েছে—এমন মিথ্যা সংবাদ প্রচার করায়  ২১ মার্চ ২০২০ তারিখে   ডেইলি স্টারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেছে।

  • 21. ‘ইসলামে নারীর নেতৃত্ব হারাম মোটেও ঠিক নয়’ এমন বক্তব্যের কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

  • 22. "যারা লালন সঙ্গীত শোনে তারা সন্ত্রাসী হতে পারে না” এমন বক্তব্যের কারণে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 23. আঞ্জুমানে আল বাইয়্যিনাতকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট সাবিকে ও উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবহিত করে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।

  • 24. মাদরাসায় অমঙ্গল যাত্রা করার অভিযোগে ২৮টি মাদরাসার কর্তৃপক্ষ প্রশাসনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 25. দূর্গাপুজার বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে কঠোর ব্যবস্থা নেয়া হবে! এমন বক্তব্যের কারনে ডি.এম.পি. পুলিশ কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 26. কথিত দেবী চলচ্চিত্রে মুসলমানগণকে ধর্ষক হিসেবে উপস্থাপন, ধুমপান করাকে উৎসাহিত ও কথিত দেবীর আধ্যাতিক শক্তি রয়েছে এমন বিষয়গুলোর জন্য উক্ত চলচ্চিত্র থেকে তা বাদ দিয়ে ক্ষমা চাওয়ার জন্য আইনী নোটিশ পাঠানো হয়েছে।  

  • 27. ২৫ মার্চ শহীদদের স্মরণে বগুড়াবাসীর লক্ষাধিক মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজক বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 28. পবিত্র হাদিস শরীফ উনাকে অবমাননা করে গল্প ছাপানোর অভিযোগে প্রথম আলোর সম্পাদকসহ তিনজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 29. “হিজাবের নামে নারীরা নিজেরাই নিজেদের বন্দি করে ফেলছে, বোরকা পড়ে অনেক নারী অপরাধ করছে।”- রেল মন্ত্রীর এমন মন্তব্য করায় তাকে ক্ষমা চাওয়ার আহ্বান রেখে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 30. নোয়াখালীর আবদুল্লাহ মিয়ার হাট হামিদিয়া দাখিল মাদ্রসায় অশ্লিল নৃত্য অনুষ্ঠান ভিডিও করে তা অনলাইনে প্রচার করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 31. সারাদেশে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন বন্ধ চেয়ে সংস্কৃতি সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক [আইজিপি]-কে জাস্টিজ ডিমান্ডিং নোটিশ পাঠানো হয়েছে।

  • 32. সম্মানিত শরীয়ত বিরোধী মন্তব্য করায় জাফর ইকবালকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 33. সম্মানিত দাড়ি নিয়ে অবমাননাকর প্রতিবেদন প্রকাশ করায় বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 34. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আকিদা বিরোধী উদ্দেশ্য মূলক ধারাবাহিক প্রতিবেদন ছাপানোর অভিযোগে নয়া দিগন্ত পত্রিকার প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 35. দাড়ি রাখলে ও টাকনুর উপরে কাপড় পরলে বুঝতে হবে সে সন্ত্রাসী এমন উদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় পিযুষ বন্দোপাধ্যায়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 36. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যবহ্নত সুন্নতি নালাইন শরীফ (স্যান্ডেল) মুবারককে ফেলে দিয়ে তাদের কথিত অধুনা ডিজাইন অর্থাৎ নকশা গ্রহণ করার আহ্বান রেখে ধৃষ্টতা প্রদর্শন পূর্বক বিজ্ঞাপন তৈরী ও প্রচার করে বাটা কোম্পানী। এজন্য তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 37. “হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শরীরের গঠন ছিল সিক্স প্যাক” নাউযুবিল্লাহ! ইউটিউবে প্রচারিত অন্য আরেকটি বক্তব্য প্রচার করে মিজানুর রহমান আজহারী বলে যে, “হুযুর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন উম্মি অর্থ্যাৎ নিরক্ষর” নাউযুবিল্লাহ! এজন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 38. পবিত্র রমাদ্বান শরীফে আইসিসি এর তত্তাবধানে ত্রিদেশিও ক্রিকেট খেলার আয়োজন করার প্রতিবাদে এবং খেলার উক্ত তারিখ বাতিল করতে আফগানিস্তান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদেরকে স্বারকলিপি পাঠানো হয়েছে। এছাড়াও বাংলাদেশের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও আইসিসির চেয়ারম্যনকে স্বারকলিপি পাঠানো হয়েছে।

  • 39. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে বোরখা-হিজাব পরা নিষিদ্ধ করায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 
  • 40. "জয় হিন্দ" শ্লোগান দিয়ে বক্তৃতা সমাপ্ত করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 41. মসজিদ নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 42. ঢাকার নদীতীরের মসজিদ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নৌপরিবহন সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 43. ঢাকার নদীতীরের মসজিদ ভাঙ্গা জায়িজ ফতোয়া দিয়ে অবমাননাকর মন্তব্য করায় তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
  •  
  • 44. মসজিদ নিয়ে অবমাননাকর প্রতিবেদন প্রচার করায় সময় টিভিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 45. রাজধানীর মতিঝিল আইডিয়াল  ও বনশ্রী আইডিয়াল স্কুলে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধের বিরুদ্ধে চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 46. মেয়ের বিয়ের অনুষ্ঠানে নাচ-গান বিষয়ে পবিত্র দ্বীন ইসলাম উনার  অবস্থানকে অবমাননাকরভাবে উপস্থাপনের মাধ্যমে মুসলমানগণের দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 47. সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে মুসলিমদের দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

  • 48. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক  হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উম্মুল মুমিনীন সাইয়্যিদুনা আস সানি আশার আলাইহাস সালাম ও সম্মানিত দ্বীন ইসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে মুসলিমদের দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত পূর্বদেশ পত্রিকার প্রকাশক শফিকুর রহমান, সম্পাদক মুজিবুর রহমান ও লেখক লাভলী তালুকদারকে ৬টি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 49. গাজীপুরের একটি পোশাক কারখানায় মুসলিম কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জন্য তিন ওয়াক্ত নামাজ মসজিদে পড়া বাধ্যতামূলক করা হয়েছিল। বিষয়টি নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদক শাহনাজ পারভীনের একটি প্রতিবেদন প্রচার করে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে নামাজ বাধ্যতামূলক করার বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার দায়ে বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ পাঠান হয়।

  • 50. গাজীপুরের একটি পোশাক কারখানায় মুসলিম কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জন্য তিন ওয়াক্ত নামাজ মসজিদে পড়া বাধ্যতামূলক করা হয়েছিল। বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিল, "বাংলাদেশের আইনে এরকম কোন বাধ্যবাধকতা দেয়া যায় না। বাংলাদেশের আইন কেন, সংবিধানেই তো বলা আছে ধর্ম কারো উপর চাপিয়ে দেয়া যাবে না। ইসলাম ধর্মও বলে না কারো উপরে ধর্ম চাপিয়ে দেয়া যাবে।" বাংলাদেশের আইন ও সংবিধানসম্মত একটি ইসলামী ইবাদতকে আইন ও সংবিধান বিরোধী হিসেবে উপস্থাপন করায় আইনমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠান হয়।

  • 51. গত ১০ মার্চ ২০২০ তারিখে সুনামগঞ্জের দিরাইয়ে  পবিত্র মসজিদ ও মাদরাসা নির্মাণে বাধা প্রদান করায় স্থানীয় ৫জনকে  লিগ্যাল নোটিশ পাঠান হয়।

  • 52. গত ১০ মার্চ ২০২০ তারিখে সুনামগঞ্জের দিরাইয়ে  পবিত্র মসজিদ ও মাদরাসা নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য প্রদান করায়  মাওলানা জাকির হুসেনকে লিগ্যাল নোটিশ পাঠান হয়।

  • 53. পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস নামক বইয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও পবিত্র দ্বীন ইসলাম নিয়ে অবমাননাকর লেখনি প্রকাশের দায়ে  ১৬ মার্চ ২০২০ তারিখে  দিব্য প্রকাশ প্রকাশনীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 54. অ্যা লিটল হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড নামক বইতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও পবিত্র দ্বীন ইসলাম নিয়ে অবমাননাকর লেখনি প্রকাশের দায়ে  ১৬ মার্চ ২০২০ তারিখে  চারদিক প্রকাশনীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 55. করোনাভাইরাস আতঙ্কে পবিত্র কাবা শরীফ ও মদিনা শরীফে জুমার নামাজ বন্ধে করে দেয়া হয়েছে—এমন মিথ্যা সংবাদ প্রচার করায়  ২১ মার্চ ২০২০ তারিখে  এনটিভিকেলিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 56. করোনাভাইরাস আতঙ্কে পবিত্র কাবা শরীফ ও মদিনা শরীফে জুমার নামাজ বন্ধে করে দেয়া হয়েছে—এমন মিথ্যা সংবাদ প্রচার করায়  ২১ মার্চ ২০২০ তারিখে    বাংলানিউজকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 57. গত ১৫ মার্চ ঢাকায় একটি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনা প্রতিরোধে মসজিদে মানুষ সীমিত আসাই ভালো—এই মন্তব্যের মাধ্যমে মুসলিমদের দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে  ২১ মার্চ ২০২০ তারিখে    লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 58. গত ১৭ মার্চ’২০২০ তারিখ বেসরকারী টেলিভিশন চ্যানেল একাত্তরটিভির টক শোতে মসজিদে নামাজ বন্ধ করা নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে একাত্তর টিভির টক শো “একাত্তর জার্নাল”-এর উপস্থাপিকা মিথিলা ফারজানাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 59. গত ১৯ মার্চ’২০২০ একাত্তর টিভির টক শো “একাত্তর জার্নাল”-এর একটি পর্বে ফারজানা রূপা করোনা ভাইরাসে মৃতদের লাশ দাফন না করে পুড়িয়ে ফেলাকে "মানবতা" ও "বিজ্ঞানসম্মত" বলে বক্তব্য প্রদান করেছে। তাই  উপস্থাপিকা ফারজানা রূপাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 60. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ডের আওতাধীন কামরাঙ্গীর চরের হোটেল-রেস্টুরেন্টসহ সব ধরনের খাবারের দোকান বন্ধ করে দেয়ায় ওই ওয়ার্ডের কমিশনার হাজী মো. সাইদুল ইসলাম মাদবরকে  ২৩ মার্চ’২০২০  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 61. গত ২৩ মার্চ ডিবিসি নিউজ চ্যানেলের টক শো “রাজকাহন”-এর একটি পর্বে মাওলানা মনিরুজ্জামান রাব্বানী মসজিদে নামাজ আদায়, হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি পরিধান ও ইসলামে গণজমায়েতের বিধান নিয়ে মনগড়া ও আপত্তিকর মন্তব্য প্রদান করার দায়ে তাকে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 62. ঢাকার আর্ন্তজাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের কর্মীদেরকে নির্যাতনের ঘটনায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারকে  ২৭ মার্চ’২০২০   লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 63. গত ২ এপ্রিল’২০২০ প্রচারিত ডিবিসি নিউজ চ্যানেলের টক শো “রাজকাহন”-এর শিরোনাম ছিল "মক্কা মদিনায় জামাত নেই, বাংলাদেশে কেন?" সেই টক শো-তে উপস্থাপিকা শারমিন চৌধুরী বারবারই দাবি করেছেন যে, পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় বন্ধ হয়ে গেছে, সুতরাং বাংলাদেশেও মসজিদসমূহে জামাত বন্ধ করতে হবে।  দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ডিবিসি নিউজ টেলিভিশনের উপস্থাপিকা শারমিন চৌধুরীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 64. বাংলাদেশের মসজিদসমূহে জামাত বন্ধের আহবান জানানোর মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ঢাকার কাওরানবাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলামকে  গত ৫ এপ্রিল’২০২০ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 65. বাংলাদেশের মসজিদসমূহে জামাত বন্ধের আহবান জানানোর মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আবুল কালামকে  ৫ এপ্রিল’২০২০ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 66. গত ২ এপ্রিল’২০২০ প্রচারিত ডিবিসি নিউজ চ্যানেলের টক শো “রাজকাহন”-এর শিরোনাম ছিল "মক্কা মদিনায় জামাত নেই, বাংলাদেশে কেন?" সেই টক শো-তে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ করোনা পরিস্থিতিতে মুসলিমদেরকে ঘরে নামাজ আদায় করতে বলেছে। পবিত্র দ্বীন ইসলামকে অবমাননার দায়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 67. বাংলাদেশের মসজিদসমূহে জামাত বন্ধের ইচ্ছা জানানোর মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহকে ২ এপ্রিল’২০২০  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 68. শুক্রবার (৩ এপ্রিল’২০) গণমাধ্যমে ১৭ জন চিকিৎসকের স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মিলিত প্রার্থনা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছিল। বিবৃতিতে ওই ১৭ চিকিৎসক বলেছিলেন, কিছু আলেম ওলামার অদূরদর্শিতার জন্য বাংলাদেশের মসজিদে মসজিদে জুমার নামাজ ও পাঞ্জেগানা নামাজ জামাতে পড়া হচ্ছে।  বাংলাদেশের মসজিদসমূহে জামাত বন্ধের দাবি জানানোর মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ১৭ জন চিকিৎসককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 69. গত ৫ এপ্রিল ২০২০ তারিখে দৈনিক সমকালের প্রথম পাতায় লিড নিউজ হিসেবে প্রকাশিত "মৃত্যুর হারে বাংলাদেশ ইতালির কাছাকাছি" শীর্ষক ভুল, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রতিবেদককে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 70. গত ৬ এপ্রিল ২০২০ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিরা নিজ নিজ বাসায় নামাজ আদায় করবেন। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ করবেন। মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ওখাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না। এই নির্দেশ কেউ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের মুসলিমদেরকে তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধা সৃষ্টি করার দায়ে  ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে  নোটিশ ডিমান্ডিং জাস্টিস পাঠানো হয়েছে।

  • 71. গত ৯ এপ্রিল ২০২০ তারিখে ডিসি কক্সবাজার তার ফেসবুক আইডিতে প্রদত্ত একটি স্ট্যাটাসে লিখেছে: "আজ সরকারি আদেশ অমান্য করে গরু জবাই করার অপরাধে দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সরকারি নির্দেশনা মেনে চলুন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" তার অত্যন্ত আপত্তিজনক ও বিভ্রান্তিকর  স্ট্যাটাসটির দায়ে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 72. গত ১৬ এপ্রিল ২০২০ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে "স্যার" না বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তা করেছেন নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার অফিস ইনচার্জ মাজহারুল ইসলাম। তিনি এসময় ওই শিক্ষার্থীকে ‘ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হলো মাইগ্যা ডিপার্টমেন্ট, এখানে তো মাইগ্যারা পড়ে’ বলে মন্তব্য করে। অত্যন্ত আপত্তিজনক মন্তব্যের দায়ে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 73. বিদ্যানন্দ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের মাধ্যমে ও www.bidyanondo.org নামক ওয়েবসাইটের দ্বারা বাংলাদেশের মুসলিমদের যাকাত সংগ্রহ করেন এবং সংগৃহীত যাকাতের অর্থ দিয়ে কৃষকের জন্য সার-বীজ, মহিলাদের জন্য গরু-বাছুর/ সেলাই মেশিন ক্রয়, রিকশা ক্রয় ইত্যাদি কাজ করে থাকেন। উল্লেখিত ওয়েবসাইটে মুসলিমদের উদ্দেশ্যে বলা আছে, "আপনার দেয়া যাকাতের টাকায় হয়তো কারো দোকানের পণ্য উঠবে, কারো সেলাই মেশিন হবে আবার কারো হবে লেখাপড়া।"  পবিত্র ইবাদত যাকাত সংগ্রহের মাধ্যমে দ্বীন ইসলাম অবমাননার দায়ে  বিদ্যানন্দ ফাউন্ডেশনের  চেয়ারম্যান ও  সাধারণ সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 74. গত ৬ মে ২০২০ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু শর্তসাপেক্ষে বাংলাদেশের মসজিদসমূহে জামায়াতে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ৪ ও ৫ নং শর্তসমূহে বলা হয়েছে: কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে তিন ফুট পরপর দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর [অর্থাৎ এক কাতার বাদ দিয়ে] কাতার করতে হবে। এই নির্দেশনা লংঘিত হলেমসজিদ কর্তৃপক্ষের দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের মুসলিমদেরকে তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধা সৃষ্টি করার দায়ে  ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে  নোটিশ ডিমান্ডিং জাস্টিস পাঠানো হয়েছে।

  • 75. গত ৬ মে ২০২০ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু শর্তসাপেক্ষে বাংলাদেশের মসজিদসমূহে জামায়াতে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ৪ ও ৫ নং শর্তসমূহে বলা হয়েছে: কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে তিন ফুট পরপর দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর [অর্থাৎ এক কাতার বাদ দিয়ে] কাতার করতে হবে। এই নির্দেশনা লংঘিত হলেমসজিদ কর্তৃপক্ষের দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদসমূহে জামায়াতে নামাজ আদায়ে শারীয়াত বিরোধী শর্ত আরোপ করায়  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  মো: নূরুল ইসলামকে  নোটিশ ডিমান্ডিং জাস্টিস পাঠানো হয়েছে।

  • 76. গত ১ জুন ২০২০ তারিখে বাংলা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) নির্বাহী পরিচালক, আহসান এইচ মনসুরের বলেছে, "দেশের মানুষকে বাচাঁতে এবং অর্থনীতিকে স্বাভাবিক করতে খুবই অল্প সময়ের মধ্যে কারফিউয়ের মতো শক্ত লকডাউন চান।" এমন বাস্তবতাবর্জিত, অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর মন্তব্যের দায়ে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 77. গত ১ জুন ২০২০ তারিখে অনুষ্ঠিত "সাধারণ ছুটি-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি" শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে আপনি সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো, ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছে, চলমান অতিমারিতে নানামুখী অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হলেও জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সরকারের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। তবে সময় এখনও শেষ হয়ে যায়নি; নাগরিক সেবাকে গুরুত্ব দিয়ে জনমুখী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সঙ্কট কাটিয়ে উঠতে হবে। এ ক্ষেত্রে সাধারণ ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত বিবেচনা করা যেতে পারে। তার মূল্যায়ন বাস্তবতাবর্জিত, অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর হওয়ায় তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
  •  
  • 78. গত ৩০ মে ২০২০ তারিখে বাংলানিউজ২৪-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান, ডা. লেলিন চৌধুরী মন্তব্য করেছে, লকডাউন বা সব কিছু বন্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের চলাচলকে থামিয়ে দিয়ে তাদের ঘরে রাখা, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের শারীরিক দূরত্ব তৈরি করা। এই দুটো কাজের মাধ্যমে চেইন অব ইনফেকশান (সংক্রমণের ধারা) ভেঙে ফেলা যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে- যতদিন পর্যন্ত ভাইরাসের সংক্রমণ ছড়াতে থাকবে ততদিন এটা করতে হবে। সংক্রমণ চূড়ান্ত পর্যায় পৌঁছে যাওয়ার পর ধীরে ধীরে কমতে থাকবে। তখন লকডাউন, বিচ্ছিন্নতা, অবরোধ বা সাধারণ ছুটি যাই হোক না কেন, সংক্রমণ কমার হারের সঙ্গে সঙ্গতি রেখে ধাপে ধাপে শিথিল করতে হবে। গত ৫ জুন ২০২০ তারিখে বিবিসি অনলাইনে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, সে মন্তব্য করেছে, যখন আরো কঠোর পদক্ষেপ নেয়ার প্রয়োজন তখন সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত মহামারি পরিস্থিতি আরো জটিল করবে। তার মূল্যায়ন বাস্তবতাবর্জিত, অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর মন্তব্য দেয়ায় তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 79. গত ৪ মে ২০২০ তারিখে দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রফেসর ডা. নজরুল ইসলাম মন্তব্য করেছে, কোনো হিসাবই মিলছে না। কারণ কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না। মানা হচ্ছে না লকডাউন এবং স্বাস্থ্যবিধি। আবার পরীক্ষার ক্ষেত্রেও সারাদেশের সঠিক চিত্র আসছে না। তাই কতদিন এভাবে থাকবে বা কমবে কিনা, তা বলা মুশকিল হয়ে পড়েছে। .....এমনকি আরও ভয়ংকর পরিস্থিতি আসছে কিনা, তা বলা মুশকিল হয়ে পড়েছে। .....বড় বিপদ অবশ্যই অপেক্ষা করছে আমাদের জন্য। কারণ গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। তার ফল আমরা পাবো ১২ মে’র দিকে। একই সঙ্গে ব্রাক্ষণবাড়িয়ার জানাযার উপস্থিতির ফল হয়তো শিগগিরই পাবো। এরপর বলা যাবে আরও কতদিন লকডাউন রাখা উচিত। তবে যে লকডাউন চলছে তাতে আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে মে অবশ্যই আমাদের জন্য ভয়ঙ্কর হবে। ...চীনের উহানের চেয়ে ঢাকার অবস্থা খারাপ মনে হচ্ছে। গত ৫ জুন ২০২০ তারিখে বিবিসি বাংলায় প্রকাশিত আরেক প্রতিবেদনে দেখা যায়, প্রফেসর ডা. নজরুল ইসলাম মন্তব্য করেছে, সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে, হয়তো কোনো কোনো জায়গায় কারফিউ দিতে হবে। পরিস্থিতি অলরেডি এমন হয়ে গেছে, রেডজোনে কারফিউ দেয়া ছাড়া আর কী করবে? তার মূল্যায়ন বাস্তবতাবর্জিত, অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর মন্তব্য দেয়ায় তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 80. গত ১ জুন ২০২০ তারিখে দৈনিক প্রথম আলো অনলাইনে প্রকাশিত "শিথিল লকডাউনে মৃত্যুহার বাড়বে" শীর্ষক একটি মন্তব্য-প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা মোজাহেরুল হক বলেছে, "....যখন লকডাউন (অবরুদ্ধ) করা উচিত ছিল, তখন করা হয়নি। ....লকডাউন শিথিল করে ১৫ দিন পর্যবেক্ষণ করে দেখার কোনো সুযোগ নেই।" তার মূল্যায়ন বাস্তবতাবর্জিত, অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর মন্তব্য দেয়ায় তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 81. গত ১২ জুলাই ২০২০ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই বছর রাজধানীতে কুরবানীর পশুর হাট বসতে দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদটি দেশের প্রায় সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 82. গত ১৯ জুলাই ২০২০ তারিখে বগুড়া জেলা প্রশাসন থেকে প্রদত্ত একটি নোটিশে "বগুড়া পৌর এলাকায় করোনাভাইরাস (COVID-19) এর ব্যাপক সংক্রমণ প্রতিরোধে বগুড়া পৌরসভার নিয়ন্ত্রণাধীন কালিতলা হাটে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট না বসানোর জন্য নির্দেশ" প্রদান করা হয়। ফলে বগুড়ার জেলা প্রশাসককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 83. আসন্ন কুরবানীর হাট উপলক্ষে ইতোমধ্যে বহু সংখ্যক ভারতীয় গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। চোরাচালানকৃত এসব গরু দেশের বিভিন্ন কুরবানীর হাটে তোলা হচ্ছে। যেমন, গত সপ্তাহে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ির হাটে ভারতীয় গরু তোলার ছবি পত্রিকায় এসেছে। দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি ও উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যার কারণে দেশীয় খামারীদের এমনিতেও চরম দুঃসময় যাচ্ছে। ন্যায্য মূল্য না পেয়ে খামারীরা কম দামে গরু বিক্রি করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় গরুগুলো আসন্ন কুরবানীর হাটে তোলা হলে দেশীয় খামারীরা আরো গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হবেন। তাছাড়া চোরাচালানের মাধ্যমে গরু বাংলাদেশে আনা এবং চোরাচালানকৃত গরু বাংলাদেশে বিক্রয় করা - উভয়টিই বাংলাদেশে প্রচলিত ফৌজদারী আইনে অপরাধ। তাই ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা অবৈধ গরু কোনোভাবেই বাংলাদেশে কুরবানীর হাটে বিক্রয়ের জন্য তোলা যেতে পারে না। এবিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 84. আসন্ন কুরবানীর হাট উপলক্ষে ইতোমধ্যে বহু সংখ্যক ভারতীয় গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। চোরাচালানকৃত এসব গরু দেশের বিভিন্ন কুরবানীর হাটে তোলা হচ্ছে। যেমন, গত সপ্তাহে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ির হাটে ভারতীয় গরু তোলার ছবি পত্রিকায় এসেছে। দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি ও উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যার কারণে দেশীয় খামারীদের এমনিতেও চরম দুঃসময় যাচ্ছে। ন্যায্য মূল্য না পেয়ে খামারীরা কম দামে গরু বিক্রি করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় গরুগুলো আসন্ন কুরবানীর হাটে তোলা হলে দেশীয় খামারীরা আরো গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হবেন। তাছাড়া চোরাচালানের মাধ্যমে গরু বাংলাদেশে আনা এবং চোরাচালানকৃত গরু বাংলাদেশে বিক্রয় করা - উভয়টিই বাংলাদেশে প্রচলিত ফৌজদারী আইনে অপরাধ। তাই ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা অবৈধ গরু কোনোভাবেই বাংলাদেশে কুরবানীর হাটে বিক্রয়ের জন্য তোলা যেতে পারে না। এবিষয়ে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 85. গত ১৮ জুন ২০২০ তারিখে ইন্ডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছে, স্বাস্থ্যবিধি রক্ষায় এ-বছর কোরবানির পশুর হাটের সংখ্যা কমানো হবে। রিপোর্টে বলা হয়েছে, দেশের কোথাও স্বাস্থ্যবিধি ভঙ্গ করে কোনোভাবেই পশুর হাট বসানো হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সরকার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে কাজে লাগাবে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মানতে ছোট হাটগুলো বসানো হবে না। লোকালয় থেকে দূরে এবং অপেক্ষাকৃত বড় জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তাজুল ইসলাম। তার  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানীর হাট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় তাকে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 86. গত ২১ জুলাই ২০২০ তারিখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে সেবা গ্রহীতাগণ বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। পরিপত্রে দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালসহ স্বাস্থ্য সেবা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, শপিং মল, বিপণিবিতান, দোকানপাট, হাটবাজার, গণপরিবহন, গার্মেন্টস ফ্যাক্টরিসহ সকল শিল্প কারখানায় কর্মরত শ্রমিক, হকার, রিকশা ও ভ্যান চালকসহ সকল পথচারী, হোটেল-রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।  এমন ঢালাওভাবে মাস্ক পরিধানের নির্দেশনার জন্য  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

  • 87. গত ৫ এপ্রিল ২০২০ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় "মৃত্যুর হারে বাংলাদেশ ইতালির কাছাকাছি" শীর্ষক ভুল, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে  মুস্তাফিজ শফি, ভারপ্রাপ্ত সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রতিবেদককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 88. "গত ২৪ জুলাই ২০২০ তারিখে দৈনিক ""ভোরের কাগজ""-এর প্রথম পৃষ্ঠায় ""শেখ হাসিনাকে ইমরান খানের ফোন: সম্পর্কে নতুন মোড়!"" শীর্ষক একটি মন্তব্য-প্রতিবেদন সেদিনের লিড নিউজ হিসেবে প্রকাশিত হয়।  প্রতিবেদনটিতে সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হয়েছে।  মিথ্যাচার ও বিদ্বেষমূলক বিশ্লেষণে ভরপুর। প্রতিবেদনটি শুরুই হয়েছে মিথ্যাচার দিয়ে। প্রতিবেদনের প্রথম বাক্যে দাবি করা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তান আর্মির ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী নাকি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের চাচা! অথচ এটি সম্পূর্ণই মিথ্যা তথ্য। ""১৯৭১ সালে বাংলাদেশের ঘটে যাওয়া ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের কোনো পর্যায়ের কোনো নেতৃত্ব ক্ষমা চাওয়া তো দূরের কথা, দুঃখ প্রকাশ করতেও দেখা যায়নি।""
  • প্রকৃত সত্য হলো, পাকিস্তান ১৯৭৪ সালেই লিখিত আকারে বাংলাদেশের কাছে মুক্তিযুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ""নিন্দা ও গভীর দুঃখ"" [condemned and deeply regretted] প্রকাশ করেছিল। ১৯৭৪ সালের ৯ এপ্রিল তারিখে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বারা স্বাক্ষরিত ত্রিপাক্ষিক ""দিল্লি এগ্রিমেন্ট""-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংঘটিত অপরাধসমূহের ব্যাপারে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছিল: ""The Minister of State for Defense and Foreign Affairs of the Government of Pakistan said that his Government condemned and deeply regretted any crimes that may have been committed.""
  • মিথ্যা, ভুলভাল, অজ্ঞতা ও বিদ্বেষে পরিপূর্ণ মন্তব্যের জন্য প্রকাশক ও সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।"

  • 89. গত ১ জুলাই ২০২০ তারিখে ডিসি কক্সবাজার নামক ফেসবুক পেইজে প্রদত্ত এক পোস্টে আপনি বলেছে, "....ধর্নুরানীবাদে ১৫০টি পুজা মন্ডপে অনুদান দেয়ায় বিকন ফার্মাসিটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 90. গত ৩ জুলাই ২০২০ তারিখে বার্তা সংস্থা ইউএনবি-সহ বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম বলেছে, "....আমাদের শহরে ঘনবসতিপূর্ণ স্থানে যদি পশুর হাট বসে সেটি কিন্তু জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ জন্য কিছু কিছু সিদ্ধান্ত আমি পরিবর্তন করতে বলেছি। ...তাই আমি ঢাকার বাইরে তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ এলাকায় হাট বসানোর জন্য নির্দেশ দিয়েছি যাতে ব্যাবসায়ীরা পশু বিক্রিও করতে পারে আবার জনস্বাস্থ্যও বিবেচনায় রাখা যায়। ...তেজগাঁও, আফতাবনগর, ভাষাণটেক এলাকায় বড় হাট বসে প্রতিবার। .কিন্তু এবছর করোনা বিবেচনায় আমরা এলাকাবাসীর স্বাস্থ্যের কথা ভেবে এই স্থানে হাট বসতে দিবো না। ...উত্তরা ১০, ১১ ও ১২ এই তিনটি সেক্টরে বড় হাট বসত। ...কিন্তু এবছর এখানে আমরা হাট বসতে দেব না। উত্তরাবাসীর জন্য উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকায় বড় হাট বসবে, তারা সেখান থেকে পশু কিনতে পারবেন এবং ঐ এলাকায় মানুষের বসবাসও কম। এছাড়া মোহাম্মদপুরের বাসিন্দাদের জন্য বসিলায় একটা হাট দেওয়া হবে। হাট থাকবে পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী ও ১০০ ফুট সড়কের সাইদ নগর এলাকায়, কাওলায়। গাবতলীতে আমাদের স্থায়ী পশুর হাট আছে, সেটি থাকবে।" যারফলে মেয়র আতিকুলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 91. গত ১ জুলাই ২০২০ তারিখে বার্তা সংস্থা ইউএনবি-সহ বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী  ওবায়দুল কাদের, এমপি বলেছে, "যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকিকে ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। ....মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না।" তাকেও  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 92. গত ৯ এপ্রিল ২০২০ তারিখে ডিসি, কক্সবাজার তার ফেসবুক আইডিতে প্রদত্ত একটি স্ট্যাটাসে লিখেছে: "আজ সরকারি আদেশ অমান্য করে গরু জবাই করার অপরাধে দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সরকারি নির্দেশনা মেনে চলুন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" তার এমন কাজের জন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
  • 93. গত ৪ জুলাই ২০২০ তারিখে দৈনিক প্রথম আলো-তে প্রকাশিত একটি মন্তব্য প্রতিবেদনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছে, "যাঁরা একাধিক পশু কোরবানি দিতেন তাঁরা এবার একটা কোরবানি দিন; বাকিগুলোর টাকা শহর ছেড়ে গ্রামে ফেরা নিরুপায় কর্মহীন এবং অতি দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতে পারেন, এতে দরিদ্র মানুষগুলোর উপকার হবে।"  তার পশু কুরবানী নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার ফলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 94. গত ৫ জুলাই ২০২০ তারিখে "জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি"-এর পক্ষে সভাপতি ও সাধারন সম্পাতক কর্তৃক স্বাক্ষরিত ফ্ল্যাট মালিকদেরকে প্রদত্ত এক নোটিশে বলা হয়েছে: "জাপান গার্ডেন সিটিতে কোরবানীর কোন পশু প্রবেশ করানো যাবে না।" তাদেরকেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
  • 95. সকল হাউজিং কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কুরবানীর পশু প্রবেশের ব্যবস্থাসহ পশু কুরবানীর সকল ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ দেয়া হয়েছে।

  • 96. গত ১৬ এপ্রিল ২০২০ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে "স্যার" না বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তা করেছেন নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার অফিস ইনচার্জ মাজহারুল ইসলাম। সে এসময় ওই শিক্ষার্থীকে ‘ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হলো মাইগ্যা ডিপার্টমেন্ট, এখানে তো মাইগ্যারা পড়ে’ বলে মন্তব্য করার দায়ে সেই ইউএনও কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

  • 97. গত ৩ জুন ২০২০ তারিখে দৈনিক ভোরের কাগজে প্রকাশিত "চট্টগ্রাম নিয়ে চিন্তা করার কি কেউ নেই?" শীর্ষক একটি মন্তব্য-প্রতিবেদনে পত্রিকাটির সম্পাদক শ্যামল দত্ত বলেছে, "....যে জিনিসটা চট্টগ্রামের চিন্তাশীল মানুষকে ভাবনায় ফেলে দিয়েছে তা হলো শিক্ষা-সংস্কৃতি আর বৈচিত্র্যের উপাদানে সমৃদ্ধ চট্টগ্রাম কেন একটি মৌলবাদী, ধর্মীয় গোঁড়া ও উগ্রবাদী চিন্তার চর্চার কেন্দ্র হয়ে উঠল? কবিয়াল রমেশ শীল, কবি আলাওল, আব্দুল করিম সাহিত্য বিশারদের চট্টগ্রাম কিংবা মাস্টারদা সূর্যসেন ও বীরকন্যা প্রীতিলতার চট্টগ্রাম, ভারতীয় উপমহাদেশে সাহিত্য-সংস্কৃতির অন্যতম কেন্দ্র চট্টগ্রাম - কেন এমন একটি সাম্প্রদায়িক ও ধর্মীয় হানাহানির কদর্য চেহারা নিয়েছে এটা ধারণা করা চিন্তাশীল মানুষের পক্ষে কঠিন। চট্টগ্রামের এই সাংস্কৃতিক ও সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ ধনাঢ্য সম্প্রদায়, ব্যবসায়ী ও রাজনৈতিক সমাজ চট্টগ্রামের নিজস্ব বৈশিষ্ট্য, শিক্ষা সংস্কৃতি ও ব্যবস্থায় নজর না দেয়া। চট্টগ্রামের ব্যবসায়ীরা মাদ্রাসা প্রতিষ্ঠা ও পীরের মুরিদ হওয়ার পেছনে যতটা আগ্রহী, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, ভালো হাসপাতাল নির্মাণের ব্যাপারে তেমন আগ্রহী নয়। এমন আপত্তিকর লেখনির জন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 98. গত ১৬ জুলাই ২০২০ তারিখে দৈনিক সময়ের আলো-এর প্রথম পৃষ্ঠায় "করোনাকালে মাস্ক পরার বাধ্যবাধকতা: ওরা যেন জেনেও জানে না" শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনের জন্য পত্রিকাটির প্রকাশক ও সম্পাদককে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
  • 99. "মেয়েদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার একটি কারণ হলো বাল্যবিবাহ"—এমন মন্তব্যের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 100. রবীন্দ্রকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রবন্ধ রচনা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যা. সিরাজুল ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

  • 101. গত ৭ই আগষ্ট ২০২০ তারিখে পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুরের মুজিবনগর পরিদর্শনকালে বলেছে, ‘ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক। আগামী বছর আমরা ভারতকে নিয়ে ৫০ বছর পূর্তি উৎসব করবো। কেননা আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়। ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি।’ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবমাননা করে এ ধরণের বক্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে লিগ্যাল নোটিশ।

  • 102. বিশিষ্ট ছাহাবী হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু সম্বন্ধে মিথ্যা ও মনগড়া তথ্য প্রদান করায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও লেখককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
  • 103. একাদশ শ্রেণী ভর্তি ফীতে হিন্দু শিক্ষার্থীদের চেয়ে মুসলিম শিক্ষার্থীদের থেকে বেশি ফি আদায় করায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ অভিজিৎকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

  • 104. "ঘরে টেলিভিশন না থাকলে এবং মহিলারা ঘর থেকে বাহিরে কম আসলে বুঝতে হবে তাদের মধ্যে সন্ত্রাসী প্রবণতা থাকতে পারে, নাউযুবিল্লাহ! পুলিশের আইজিপির এ বক্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে আইজিপি দুঃখ প্রকাশ করে নোটিশের জবাব পাঠায় এবং গণমাধ্যমে বলেছে, মাদ্রাসায় নয় বরং স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাসী হবার প্রবণতা বেশি লক্ষ্যনীয়।" 

  • 105. "হযরত উম্মুল মুমীনিন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারক উনার খিলাফ বিষয় ‘বস-২’ নামক চলচ্চিত্রে উপস্থাপন করায় জাজ মাল্টিমিডিয়াকে নোটিশ পাঠানো হয়। জাজ মাল্টিমিডিয়া নোটিশের জবাব পাঠায়, তারা এ বিষয়ে সচেতন ও সর্তক হয়।"
  • 106. "২০১৭ সালে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানে কুরবানী করা বাধ্যতামূল করা হলে, সরকারের এমন সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতর গুলোতে আইনী  নোটিশ পাঠানো হয়। সরকার তাদের সিদ্ধান্ত (বাধ্যতামূল করা) থেকে বিরত থাকে। "

  • 107. মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ নিয়ে ‍চু-চেরা করার কারণে আহমক শফীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

  • 108. পবিত্র রমাদ্বান শরীফে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা ও ক্লাস চালু রাখা হয় তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাটানো হয়।

  • 109. "বিবস্ত্রতাকে উৎসাহিত করে তসলিমা নাসরিনের লেখা ছাপানোয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কর্তৃপক্ষ এবিষয়ে দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এমন লেখা আর ছাপাবেনা মর্মে প্রতিশ্রুতি দেয়।"

  • 110. "পবিত্র কুরবানী উনার পশুকে নিয়ে ব্যঙ্গ করায় প্রথম আলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কর্তৃপক্ষ এবিষয়ে দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এমন লেখা আর ছাপাবেনা মর্মে প্রতিশ্রুতি দেয়।"

  • 111. মূর্তির বিপক্ষ অবলম্বন কারীদের গালি দেয়ায় নাস্তিক এম.পি. বাদলকে নোটিশ পাঠানো হয়।

  • 112. "‘বাংলাদেশে হিন্দি ভাষার ভবিষ্যৎ উজ্জল’ বলায় ভারতের হাই কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ভারতের অফিসিয়াল ওয়েব সাইটে দুঃখ প্রকাশ করে এবং তার দেয়া বক্তব্যের ভিডিও সরিয়ে নেয় অর্থাৎ প্রত্যাহার করে নেয়।"

  • 113. ‘বিবস্ত্র নারীর চিত্র রুপ সমাজের লিঙ্গ বৈষম্যে দূর হওয়ার প্রেরণা হতে পারে’ এমন অশ্লিল বক্তব্য গণমাধ্যমে দেয়ার কারণে সাবেক তথ্য মন্ত্রী ইনুকে তিনবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 114.নুরানীবাদে ১৫০টি পুজা মন্ডপে অনুদান দেয়ায় বিকন ফার্মাসিটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • 115. যশোরের এবিসিডি মাধ্যমিক স্কুলে ছাত্রীদের দিয়ে হিন্দুয়ানী রীতিতে ফুল্যমাল্য প্রদান অনুষ্ঠান করায় স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

  • আরো অনেক বিষয় নিয়ে কাজ চলছে চলমান

  • বিস্তারিত জানতে ভিজিট করুন- https://ecu09.blogspot.com
কবর খনন করার মহাসম্মানিত সুন্নতী তারতীব-১
কবর খনন করার মহাসম্মানিত সুন্নতী তারতীব-১Published from Blogger Prime Android App

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে কবর খননের প্রচলন রয়েছে। কিন্তু অনেকেরই কবর খননের সঠিক ও মহাসম্মানিত সুন্নতী তারতীব সম্পর্কে জানা নেই। কিভাবে এবং কতুটুকু কবর খনন করতে হয় তা আমরা অনেকেই জানি না। তাই নিম্নে সংক্ষিপ্ত আকারে কবর খনন করার পদ্ধতি আলোচনা করা হলো। 

সাধারণত কবর দুই প্রকার।
 ১. ‘লাহাদ’ বা বগলী কবর।
 ২. ‘শাক্ব’ বা সিন্দুকী কবর।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানাতেও উক্ত দুই প্রকার কবরেই দাফন করা হতো। একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন যিনি বগলী কবর খননে পারদর্শী ছিলেন। এবং অপর একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন ; যিনি সিন্দুকী কবর খননে অভ্যস্ত ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পর উনার পবিত্র রওযা শরীফ নির্মাণ কাজের জন্য উক্ত দুইজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনাদেরকে সংবাদ দেয়া হয়। উনাদের মধ্যে যিনি বগলী কবর খনন করতেন তিনি আগে আসেন। ফলে উনার দ্বারা বগলী কবর তথা পবিত্র রওযা শরীফ প্রস্তুত করা হয়। সুবহানাল্লাহ!

যেমন এ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عن حضرت ابن عباس رضي الله تعالى عنه قال لما أرادوا أن يحفروا لرسول الله صلى الله عليه وسلم  بعثوا إلى أبي عبيدة بن الجراح رضى الله تعالى عنه وكان يضرح كضريح أهل مكة وبعثوا إلى أبي طلحة رضی الله تعالى عنه وكان هو الذي يحفر لأهل  المدينة وكان يلحد فبعثوا إليهما رسولين فقالوا اللهم خر لرسولك صلى الله عليه وسلم فوجدوا أبا طاحةرضى الله تعالى عنه فجيء به ولم يوجد أبو عبيدة رضي الله تعالى عنه فلحد لرسول الله صلى الله عليه وسلم.‎
অর্থঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পবিত্র রওযা শরীফ প্রস্তুত করার ইচ্ছা মুবারক প্রকাশ করলেন। তখন উনারা হযরত আবূ উবাইদা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে লোক পাঠালেন। তিনি পবিত্র মক্কা শরীফ উনার অধিবাসীগণের কবর খননের ন্যায় (সিন্দুকী) কবর খনন করতেন। আর উনারা হযরত আবূ ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছেও লোক পাঠালেন। তিনি পবিত্র মদীনা শরীফ উনার অধিবাসীগণের কবর খননের ন্যায় লাহাদ বা বগলী কবর খনন করতেন। অতঃপর উনারা উক্ত দুজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনাদের কাছে দুজনকে পাঠিয়ে বললেন, আয় মহান আল্লাহ পাক! আপনার মহাসম্মানিত হাবীব,নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য আপনি যা পছন্দ করেন, তাই করুন। উনারা হযরত আবূ ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পেয়ে নিয়ে আসলেন। কিন্তু হযরত আবূ উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পাওয়া গেল না। ফলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য লাহাদ বা বগলী তারতীবে মহাসম্মানিত রওজা শরীফ প্রস্তুত করা হয়। (ইবনে মাজাহ শরীফ) 
উল্লেখ্য, যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য লাহাদ বা বগলী তারতীবে মহাসম্মানিত রওজা শরীফ প্রস্তুত করা হয়, যার কারণে বগলী কবর সিন্দুক কবর অপেক্ষা উত্তম। কিন্তু যেসব স্থানের মাটি নরম, সেখানে বগলী কবর শীঘ্রই ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে, যার কারণে সেসব স্থানে সিন্দুকী কবর করাই উচিত। (মাসিক আল বাইয়্যিনাত শরীফ ২৬৫ তম সংখ্যা,পৃষ্ঠা নং: ৬১-৬৩, ফতওয়ায়ে শামী, বাহরুর রায়িক, দুররুল মুখতার, ইনায়া ইত্যাদি) (পরবর্তী সংখ্যার অপেক্ষায় থাকুন)
কুরবানির হাট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যঃ ওবায়দুল কাদের,মেয়র আতিকুল ও কক্সবাজার ডিসিকে আইনি নোটিশ

ওবায়দুল কাদের,মেয়র আতিকুল ও কক্সবাজার ডিসিকে আইনি নোটিশ



কুরবানির হাট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যঃ ওবায়দুল কাদের,মেয়র আতিকুল ও কক্সবাজার ডিসিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: কুরবানির পশুর হাট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করায় আওয়ামী লীগের সেক্রেটারী ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ও কক্সবাজার জেলা ডিসি কামালকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  আল্লামা মুহম্মদ মাহবুব আলম ও চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক জনাব মুহম্মদ আলী হায়দার সাহেবের পক্ষ থেকে নোটিশসমূহ প্রেরণ করেন সুপ্রীমকোর্টের আইনজীবি মুহম্মদ মাসুদুজ্জামান এবং এবিএম গোলাম মোস্তফা তাজ।

নোটিশগুলোতে বলা হয়, গত ১ জুলাই ডিসি কক্সবাজার নামক এক ফেসবুক পেজে কক্সবাজারের ডিসি আসন্ন পবিত্র কুরবানিতে করোনার অজুহাত দিয়ে কুরবানির পশুর হাট তো সীমিত করেছে পাশাপাশি দ্বীনদার মুসলমানদের কথা বিবেচনা না করে সেই সীমিত পরিসরে কুরবানির পশুর হাটে না যেতেও উৎসাহিত করেছে এবং অনলাইনে কুরবানির পশু কেনার আহবান জানিয়েছে। পাশাপাশি ঈদের আনন্দ উৎসাহ বিসর্জন দেয়ার আহবান জানিয়েছে। পাশাপাশি মেয়র আতিকুল জনস্বাস্থ্যের অজুহাত দিয়ে রাজধানীতে প্রতিবছর বসা জনপ্রিয় বড় কুরবানির হাটগুলোতে বসতে না দেয়ার এবং পাশাপাশি কুরবানির হাটগুলোকে রাজধানীর বাইরে বসানোর ঘোষণা দিয়েছে।

পাশাপাশি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র কুরবানির পশুর হাটকে স্বাস্থ্যঝুঁকির ভয়ানক কারণ হিসেবে উল্লেখ করে রাস্তার পাশে কুরবানির পশুর হাট না বসানোর ঘোষণা দিয়েছে। যা নোটিশদাতার দ্বীনি কর্মকান্ড পালনে হস্তক্ষেপের সৃষ্টি করেছে।

নোটিশদাতা বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলমানদের একটি দ্বীনি উৎসব এবং পশু কুরবানি একটি দ্বীনি ইবাদত। পবিত্র কুরবানির পশুর হাট, পশু কেনা-বেচা, পশু কুরবানি ইত্যাদি কাজ সারতে বছরে মাত্র ৪/৫ দিন লাগে। কুরবানির পশুর হাট প্রকৃতপক্ষে কুরবানিদাতাদের নাগালের মধ্যেই বসাতে হবে। যা তারা সহজভাবে পশু কিনতে পারে এবং এটি মুসলিমদের একটি নাগরিক অধিকার। কিন্তু নোটিশগ্রহীতারা তা থেকে মুসলিমদের বঞ্চিত করছে করোনার অজুহাত দিয়ে। অথচ সারা বিশ্বে যেসব দেশে করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তার প্রথম ১০টি দেশেই লকডাউন হয়েছিলো। অপরদিকে লকডাউন না হয়েও মৃত্যুহারের দিক দিয়ে ১১তম অবস্থানে আছে সুইডেন। আবার অনেক দেশে লকডাউন তুলে নেয়ার পর আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানী ও রসায়নবিজ্ঞানীরা এই লকডাউনকে বিশাল ভুল হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু নোটিশগ্রহীতারা এই করোনা ও লকডাউনের অজুহাত দিয়ে মুসলমানদের দ্বীনি কার্যকলাপে বাধার সৃষ্টি করেছে।

নোটিশে আরো বলা হয়, সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রধর্ম সম্মানিত দ্বীন ইসলাম। সুতরাং সম্মানিত ইসলামী আক্বীদাসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের নাগরিক হিসেবে মুসলিমদের নিজ দ্বীন পালনের অধিকার রয়েছে। অথচ বাংলাদেশের মুসলিমদেরকে তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধার সৃষ্টি করা হচ্ছে। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল পদাধিকারী হিসেবে এটা নোটিশগ্রহীতাদের কাছে মোটেও প্রত্যাশিত নয়। উপরন্তু এর মাধ্যমে নোটিশদাতার দ্বীনি অধিকার পালনে হস্তক্ষেপ এবং অনুভূতিতে আঘাত করা হয়েছে।

নোটিশদাতা এই নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে নোটিশগ্রহীতারা পবিত্র কুরবানির পশুর হাট কমানোর নিয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহবান ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহবান জানিয়েছেন অনথ্যায় নোটিশগ্রহীতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

লিংক- https://bisshobarta24.com/2020/07/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/

বাল্যবিবাহ নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে লিগ্যাল নোটিশ

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে লিগ্যাল নোটিশ



বাল্যবিবাহ নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক:  “মেয়েদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হওয়ার একটি কারণ হলো বাল্যবিবাহ” -এমন বিরূপ ও ইসলামবিরোধী মন্তব্যের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ‘বিশ্ববার্তা২৪’-এর সম্পাদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর শরীফ আজ বুধবার রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন।

গত ৫ জুলাই ২০২০ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘জঙ্গিবাদের ঝুঁকিতে নারীরা” শীর্ষক একটি প্রতিবেদনে অধ্যাপক শাহাব এনাম খান মন্তব্য করেছিলেন, মেয়েদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার একটি কারণ হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহের পর কোনো পরিবারে জঙ্গিবাদের চর্চা হলে মেয়েটিও আর ঘুরে দাঁড়াতে পারে না।”

লিগ্যাল নোটিশে বলা হয়, বাংলাদেশে প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারার বিধান অনুযায়ী অভিভাবকের সম্মতি ও আদালতের অনুমতিক্রমে ২১ বছরের কম বয়সী পুরুষ ও ১৮ বছরের কম বয়সী নারীরা বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন। এছাড়া মুসলিম পারসোনাল ল (শারীয়াত) এপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭-এর অধীনেও অনূন্য ১৫ বছর বয়সী পুরুষ ও নারী স্বাধীন সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন। অর্থাৎ তথাকথিত বাল্যবিবাহ বাংলাদেশের প্রচলিত আইনে একটি স্বীকৃত ও আইনসম্মত বিয়ে। পবিত্র ইসলামী শরীয়াতেও এই ধরনের বিয়ে সম্পূর্ণ বৈধ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মল মুমিনীন হযরত সিদ্দীকা আলাইহাস সালাম উনাকে দুনিয়াবি ৬ বছর বয়সে আক্বদ করেছিলেন এবং দুনিয়াবী ৯ বছর বয়সে নিজ হুজরা শরীফে গ্রহণ করেছিলেন।

নোটিশে বলা হয়, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা এবং এর সাথে বহু আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ফ্যাক্টর জড়িত। পশ্চিমা দেশগুলোতেও নারীরা সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে এবং সেটার হার বাংলাদেশের চেয়ে অনেক বেশি। বাংলাদেশেও নারীরা মাদক, যৌতুকসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে। কিন্তু তথাকথিত বাল্যবিবাহকে এই ধরনের অপরাধের কারণ হিসেবে দেখানোর মতো কোনো তথ্য-উপাত্ত বা গবেষণা কোথাও নেই। অথচ নোটিশগ্রহীতা অধ্যাপক শাহাব এনাম খান সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সন্ত্রাসবাদের মতো একটি জঘন্য অপরাধের সাথে বাল্যবিবাহকে সম্পৃক্ত করেছেন।

নোটিশদাতা বলেন, যেহেতু বাংলাদেশের আইনে ও পবিত্র ইসলামী শরীয়াতে বাল্যবিবাহ সম্পূর্ণ বৈধ এবং এই সামাজিক প্রথার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই, তাই নোটিশগ্রহীতা অধ্যাপক শাহাব এনাম খানের মন্তব্যে নোটিশদাতার দ্বীনি অনুভূতিতে আঘাত লেগেছেÍযা বাংলাদেশ দ-বিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী একটি অপরাধ।

লিগ্যাল নোটিশে বলা হয়, এই নোটিশ পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে নোটিশদাতাকে তার মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নোটিশদাতা আইনের আশ্রয় গ্রহণ করবেন।

লিংক- https://bisshobarta24.com/2020/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%9f%e0%a7%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/