নওরোজ তথা বাংলা, ইংরেজী, আরবী বা যে কোনো বর্ষপুঞ্জির প্রথম দিন বা নববর্ষ পালন করা হারাম এবং কাট্টা কুফরীর অন্তর্ভূক্ত
-----------------------------------------------------------
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
اِنَّ اللهَ اَبْدَلَكُمْ بِيَوْمَيْـنِ يَوْمَيْنِ بِيَوْمِ النَّيْرُوْزِ وَالْمِهْرِجَانِ اَلْفِطْرَ وَالْاَضْحى
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে দুইটি দিন পরিবর্তন করে নতুন দুইটি দিন হাদিয়া মুবারক করেছেন। আর তা হচ্ছেন- নওরোয ও মেহেরজানের পরিবর্তে আপনাদেরকে সম্মানিত ও পবিত্র রোযার ঈদ এবং সম্মানিত ও পবিত্র কুরবানীর ঈদ হাদিয়া মুবারক করেছেন।” সুবহানাল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ উনারা উভয়ে বলেন,
مَنْ مَرَّ فِـىْ بِلَادِ الْاَعَاجِمِ فَصَنَعَ نَيْرُوْزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتّى يَـمُوْتَ وَهُوَ كَذلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ
অর্থ: “যে ব্যক্তি অনারব দেশে গমন করে তাদের নওরোয বা নববর্ষ এবং মেহেরজান বা উৎসব পালন করে এবং তাদের অনুরূপ হয়; এমনকি সে এমতাবস্থায় মারা যায়, তাহলে তার অবস্থা হবে মজূসী ও মুশরিকদের মতো। ক্বিয়ামতের দিন তাকে তাদের সাথেই পুনরুত্থিত করা হবে।” না‘ঊযুবিল্লাহ! (আল কুনা ওয়াল আসমা’ ৩/১০৪৮, সুনানুল কুবরা লিলবাইহাক্বী ৯/৩৯২)
ফতওয়ায়ে শামীসহ আরো অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে,
قَالَ حَضْرَتْ اَبُوْ حَفْصٍ الْكَبِيرُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ لَوْ اَنَّ رَجُلًا عَبَدَ اللهَ خَمْسِيْنَ سَنَةً ثُمَّ اَهْدى لِمُشْرِكٍ يَوْمَ النَّيْرُوْزِ بَيْضَةً يُرِيْدُ تَعْظِيْمَ الْيَوْمِ فَقَدْ كَفَرَ وَحَبِطَ عَمَلُهٗ
অর্থ: “হযরত ইমাম আবূ হাফস কবীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “কোনো ব্যক্তি যদি ৫০ বছর মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী করে, তারপর সে নওরোযকে তা’যীম করে সেদিন কোনো মুশরিক বা অন্য কাউকে একটি ডিমও দান করে, তাহলে অবশ্যই সে কুফরী করবে এবং তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।” (ফতওয়ায়ে শামী ২৯/৩৩৮, তাবঈনুল হাক্বাইক্ব ৬/২৮৮, আল বাহ্রুর রাইক্ব ২৫/৫ ইত্যাদি)
উক্ত কিতাবসমূহে আরো উল্লেখ রয়েছে,
رَجُلٌ اِشْتَرى يَوْمَ النَّيْرُوْزِ شَيْئًا لَمْ يَكُنْ يَشْتَرِيْهِ قَبْلَ ذلِكَ اِنْ اَرَادَ بِه تَعْظِيْمَ ذلِكَ الْيَوْمِ كَمَا يُعَظِّمُهُ الْمُشْرِكُوْنَ كَفَرَ
অর্থ: “কোনো ব্যক্তি নওরোজ বা বছরের প্রথম দিন এমন কিছু খরিদ করলো যা সে পূর্বে খরিদ করতো না, এর মাধ্যমে সে যদি ঐ দিনকে সম্মান করতে চায়, যেমন মুশরিকরা সম্মান করে, তাহলে সে কাফির হয়ে যাবে।” না‘ঊযুবিল্লাহ! (ফতওয়ায়ে শামী ২৯/৩৩৮, তাবঈনুল হাক্বাইক্ব ৬/২৮৮, আল বাহ্রুর রাইক্ব ২৫/৫ ইত্যাদি)
কাজেই যারা পহেলা বৈশাখসহ যে কোনো নববর্ষ পালন করবে তারা কাট্টা কাফির হবে। তাছাড়া পহেলা বৈশাখ বাঙ্গালী জাতির কোনো ঐতিহ্য নয়। এটা মুশরিকদের বিভিন্ন পূজার দিন। যা কোনো মুসলমান পালন করতে পারে না।

0 Comments:
Post a Comment