হযরত ইমাম হুসাইন ( ইমামুছ ছালিছ) আলাইহিস সালাম উনার শাহাদত মুবারক

 

হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদত মুবারক

অনেকে হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদত উপলক্ষে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও অন্য অনেক সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগনকে দোষারোপ করে থাকে  যা আদৌ সঠিক নয় বরং এটা কুফরী। এ প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করা হয়- হযরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মোয়াফা ইবনে ইমরান রহমতুল্লাহি আলাইহি তারা দু’জন বিশ্ব বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ছিলেন আমিরুল মোমেনীন ফিল হাদীস। অর্থাৎ হাদীস শাস্ত্রে যিনি আমিরুল মোমেনীন, উনাকে জিজ্ঞেস করা হল, “হুযূর, হযরত মুয়বিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুউনার মর্যাদা বেশী না হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিউনার মর্যাদা বেশী। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহি আলাইহি এবং উনার সঙ্গী যিনি ছিলেন তিনি বললেন যে, দেখ হযরত মুয়বিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যখন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে জেহাদে যেতেন তখন উনার ঘোড়ার পায়ের দাপটের জন্য যে ধুলাগুলি ঘোড়ার নাকে প্রবেশ করতো সে ধুলাগুলিও হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনার চেয়ে শ্রেষ্ঠ। (সুবহানাল্লাহ) তিনি আরও বললেন যে, হযরত আলাইহিস সালাম মর্যাদা বেশী না হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার মর্যাদা বেশী? জবাবে বলা হল- হযরত ইউনুস আলাইহিস সালাম তো নবী, তার সাথে কোন তুলনাই হয়না।

তদ্রুপ সাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগণের সাথে পরবর্তী উম্মতদের কোন তুলনাই হয়না। উনাদের সাথে কোন তুলনা করা আদবের খেলাপ। তাই আল্লাহ পাক কোরআন কারীমায় এরশাদ ফরমান- “নিশ্চয়ই যারা আমাকে এবং আমার রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কষ্ট দেয়, তাদের ইহকাল এবং পরকালে লানত এবং তাদের জন্য লাঞ্চিত শাস্তি রয়ে গেছে। বুখারী শরীফের একটা হাদীসে উল্লেখ করা হয়েছে- আল্লাহ পাককে ভয় কর আল্লাহ পাককে ভয় কর আমার সাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগণের ব্যাপারে। আমার পরে তাঁদেরকে তিরস্কারের লক্ষ্যস্থল করোনা। তাঁদেরকে যারা মহব্বত করল তারা আমাকে মহব্বত করার কারণেই করল। তাঁদেরকে যারা কষ্ট দিল তারা আমাকেই কষ্ট দিল। আর যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহ পাককেই কষ্ট দিল। আর যারা আল্লাহ পাককে কষ্ট দিল তাদেরকে আল্লাহ পাক পাকড়াও করবেন। মেশকাত শরীফের একটা হদীসে উল্লেখ করা হয় “যে আমার (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার) সাহাব-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগনের প্রতি বিদ্বেষ পোষন করে সে কাফির। আল্লাহ পাক বলেন, একমাত্র কাফিররাই সাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগণ সম্পর্কে বিদ্বেষ করে।

উপরোক্ত কোরআন শরীফ ও হাদীস শরীফ দ্বারা বুঝা যায় যে, সাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগণ সম্পর্কে বিদ্বেষ পোষন করা কুফরী।


0 Comments: