আরবের ইহুদী মহিলার জান্নাত যাওয়ার ঘটনা.....

 আরবের ইহুদী মহিলার জান্নাত যাওয়ার ঘটনা.....

এই প্রসঙ্গে অনেক আগের একটি ঘটনা যাহা কিতাবে উল্লেখ করা হয়েছে। আরব দেশের এক এলাকায়  একজন ইহুদী মহিলা বসবাস করত। সে মারা যাবার পর এক বুজুর্গ ব্যক্তি স্বপে¦ দেখেন যে মহিলাটি বেহেশতে বিচরণ করছে। সে ঈমান এনেছিল কিনা সেটা কেউ জানত না। এটা দেখে সেই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন, “হে মহিলা! তুমি কি করে জান্নাতে স্থান পেলে? কারণ জান্নাত তো কাফিরদের জন্য হারাম। তুমিতো জাহান্নামে যাওয়ার কথা।” সে বলল, হুযূর ! একটা ঘটনা ঘটে গেছে, সেটা হয়ত আপনার জানা নেই। কি ঘটনা? সে বলল, আমার মৃত্যুর পূর্বে যে রমজান মাস অতিবাহিত হয়েছিল, সেই রমজান মাসে আমি একবার বাজারে গেলাম কিছু খরিদ করার জন্য। সাথে একটা বাচ্চা ছিল, তার বয়স ৩ থেকে ৪ বছর। তাকে কোলে করে নিয়ে কিছু রুটি বিস্কুট খরিদ করে সে বাচ্চার কাছে রাখতে দিলাম। বাচ্চাটা রাস্তার মধ্যে প্রকাশ্যে খাওয়া শুরু করল। আমি তাকে একটা আঘাত বা থাপ্পড় দিয়ে বললাম হে ছেলে, তুমি যদিও বাচ্চা, আর যদিও আমরা মুসলমান নই তবুও এটা মুসলমানদের রমজান মাস, এটাকে সন্মান করতে হবে, তুমি খেওনা। আমি রুটি বিস্কুটগুলো কেড়ে নিলাম তার কাছ থেকে। আল্লাহ পাক এর বদৌলতে পরবর্তী সময়ে আমাকে মৃত্যুর পূর্বেই ইমান নসিব করেছিলেন। যার বদৌলতে আজকে আমি জাহান্নামে না গিয়ে জান্নাতে গিয়েছি (সুবহানাল্লাহ)। এখন চিন্তা করেন। আদনা দরজা হলো যদি কেউ তার মোটামুটি ঈমানের হক আদায় করে নেয়, তাহলে অবশ্যই সে চিরস্থায়ী আজাব থেকে বেঁচে যাবে।

রমাদ্বান-১৪১২, চৈত্র-১৩৯৮, এপ্রিল-১৯৯২ ঈসায়ী


 হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার তাক্ওয়া

 হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার তাক্ওয়া 

এ প্রসঙ্গে হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি এর একটা ওয়াকেয়া উল্লেখ করা হয়। ওয়াজের মধ্যে কতটুকু তাক্ওয়ার সাথে বলতে হবে এবং কতটুকু তাক্ওয়ার সাথে শুনতে হবে। হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি এর দর্সে উনার ছাত্র ও বাইরের হাজার হাজার লোক উপস্থিত থাকত। একবার তিনি তা’লীম বা দর্স দিচ্ছিলেন। ছাত্র ও অন্যান্য শ্রোতারা তা’লীম বা দর্স শুনছিল, এমতাবস্থায় দেখা গেল একটা সাপ সেই দর্সের মাহফিলে প্রবেশ করল। সাপটা পর্যায়ক্রমে হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি এর দিকে আসতে লাগল, কিন্তু হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার তা’লীম দিতেই থাকলেন। সাপের কোন পরওয়া করলেন না। সাপটা এসে পর্যায়ক্রমে হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি এর পা মোবারকে কামড় দেয়া শুরু করল। একে একে সাতবার কামড় দিল। সপ্তমবার কামড় দেয়ার পর সাপটা নিজেই মরে পড়ে গেল। তিনি উনার দর্স দিতেই থাকলেন। দর্স যখন শেষ হলো তখন হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি এর এক মহব্বতের ছাত্র এসে বলল হুযূর, একটি মাসআলা জিজ্ঞেস করব যদি বেয়াদবি মনে না করেন। হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি বললেন, বেশ জিজ্ঞেস কর কি মাসআলা। সে ছাত্র বলল, হুযূর আমরা সাধারণতঃ জানি সাপ যদি মানুষকে কামড় দেয় তাহলে মানুষ মারা যায়। কিন্তু আজকে আমরা যা দেখলাম তা বিপরীত। আপনি যখন দর্স দিচ্ছিলেন, তখন সাপটা আপনাকে একে একে সাতবার কামড় দিল। আপনার কিছুই হ’ল না, শেষ পর্যন্ত সাপটা নিজেই মরে গেল। তার কি কারণ? হযরত ইমাম আযম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি বললেন, “দেখ! তুমি যা বলছ তা সত্যই। সাপটা এসেছিল আমাকে কামড় দিয়ে তার বিষ আমার শরীরে প্রবেশ করাতে কিন্তু একে একে সে ছয়বার আমাকে কামড় দিয়ে তার বিষ আমার শরীরে প্রবেশ করাতে পারলনা, অবশেষে সপ্তমবার সে গোস্যা হয়ে খুব জোরে আমাকে কামড় দেয় কিন্তু তার বিষ আমার শরীরে প্রবেশ না করে বরং আমার শরীরের মধ্যে যে আল্লাহ পাক এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মহব্বতের জযবার  বিষ ছিল, সেই বিষটা তার শরীরের মধ্যে প্রবেশ করে, যার ফলে সাপটা নিজেই মরে যায়। (সুবহানাল্লাহ)

রমাদ্বান-১৪১২, চৈত্র-১৩৯৮, এপ্রিল-১৯৯২ ঈসায়ী


 হযরত মা আমিনা আলাইহাস সালাম উনার রওজা শরীফ মুবারক জিয়ারত

 

হযরত মা আমিনা আলাইহাস সালাম উনার রওজা শরীফ মুবারক জিয়ারত

হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত আছে, একবার হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আম্মার কবর জিয়ারত করতে গেলেন, তখন তিনি নিজে কাঁদলেন আর উনার চতুর্দিকের লোকদেরকে কাঁদালেন, অতঃপর বললেন, আমি আমার প্রতিপালকের নিকট উনার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি (আল্লাহ পাক) আমাকে উহার অনুমতি দিলেন না। অতঃপর আমি উনার কবর জিয়ারত করার অনুমতি চাইলাম আর আমাকে উহার অনুুমতি দেওয়া হল। সুতরাং তোমরা কবর সমূহ জিয়ারত করবে। কেননা উহা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। (মুসলিম শরীফ)


 “হে প্রশান্ত নফ্স, আপনি প্রসন্ন ও সন্তুষ্টচিত্তে নিজ প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করেন”

 “হে প্রশান্ত নফ্স, আপনি প্রসন্ন ও সন্তুষ্টচিত্তে নিজ প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করেন” 

প্রত্যেক চন্দ্রমাস, একজন আরব মেহমানের ছুরতে হযরত গাউসুল আজম শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট দেখা করত এবং মাসের মধ্যে ভাল-মন্দ কি ঘটনা ঘটবে তা উনাকে জানাত। হিজরী ৫৬০ সালের রমজান মাসে এসে উনাকে বিদায় সম্ভাষন জানিয়ে গেল। অর্থ্যাৎ পরবর্তী রমজান মাস পর্যন্ত তিনি এই নশ্বর দুনিয়ায় থাকবেন না। 

বেহেজাতুল আসরার নামক কিতাবে হযরত শায়খ শাহাবুদ্দীন সোহরাওয়াদ্দী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত গাউসুল আজম শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি ৫৬০ হিজরীর রবিউল আউয়াল মাস হতে  কঠিন রোগে আক্রান্ত হন। তাশারেখে আওলিয়া নামক কিতাবে শায়খ আব্দুল ফতেহ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, রবিবার দিবাগত রাত্রে অর্থ্যাৎ সোমবার রাত্রে হযরত গাউসুল আজম  শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি গোসল করেন। গোসলান্তে এশার নামাজ পড়ে তিনি উম্মতে মুহম্মদীগণের গুনাহখাতা মাফের জন্য ও তাদের উপর খাছ রহমতের জন্য দোয়া করলেন। এরপর গায়েব হতে আওয়াজ আসল, “হে প্রশান্ত নফ্স, আপনি প্রসন্ন ও সন্তুষ্টচিত্তে নিজ প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করেন। আপনি আমার নেক্কার বান্দার মধ্যে শামিল হয়ে যান এবং বেহেশ্তে প্রবেশ করেন”। এরপর তিনি কালিমা পাঠ করিয়া তাআজ্জাজা (অর্থ বিজয়ী হওয়া) উচ্চারণ করতে লাগলেন। এবং তিনি আল্লাহ আল্লাহ আল্লাহ বললেন। ইহার পর জিহ¡া তালুর সাথে লেগে গেল। এই ভাবে ৫৬১ হিজরীর (১১১৬ খৃঃ) ১১ই রবিউস্সানী মাসে মাহবুবে সোবহানী, কুতুবে রব্বানী হযরত গাউসুল আজম শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক উনার মহান দরবারে প্রত্যাবর্তন করলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

হযরত গাউসুল আজম  শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি ক্রমান্বয়ে চারটি বিবাহ করেছিলেন। উনাকে বিবাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশে বিবাহ করেছেন। উনার মোট ৪৯ জন সন্তান সন্ততি ছিলেন। তাঁদের মধ্যে ২৭ জন পুত্র সন্তান এবং ২২ জন মেয়ে সস্তান ছিলেন। উনারা সকলেই অতি উঁচু দরজার অলি আল্লাহ ছিলেন। তাঁদের  অনেক বড় বড় সন্মানিত উপাধি ছিল।

রবিউস সানী-১৪১২, কার্তিক-১৩৯৮, অক্টোবর-নভেম্বর-১৯৯১ ঈসায়ী


 গাউসুল আজম হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার রিয়াজত

 

গাউসুল আজম হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার রিয়াজত

তিনি হযরত শায়খ আবুল খায়ের হামদান বিন মোছলেম দাব্বান রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে আসা-যাওয়া করতে লাগলেন এবং কঠোর রিয়াজতের মাধ্যমে তাসাউফ শিক্ষায় নিমগ্ন হলেন। হযরত গাউসুল আজম  শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে তিনি বলেন, তিনি দীর্ঘ পচিঁশ বৎসরকাল ইরাকের নির্জন বন-জঙ্গলে, মাঠে-প্রান্তরে এবং ভগ্ন প্রায় বাড়ী-ঘরে কাটিয়েছেন। তিনি বলেন, আমি যখন ইরাকের জঙ্গলে সাধনা বা রিয়াজত করতাম তখন একদা আমার খুব পানির তৃষ্ণা পেলো, এমন সময় আল্লাহ পাক উনার কুদরতে আকাশে ঘন কালো মেঘের ছায়া নেমে এলো এবং কিছুক্ষনের মধ্যেই বৃষ্টি আরম্ভ হল। আমি তৃপ্তিভরে পানি পান করলাম। এরপর আকাশে একটা আলোকপাত দেখা দিলো, যা সমস্ত আকাশকে আলোকিত করে ফেললো। অতঃপর ঐ আলোকপিন্ড হতে আওয়াজ এলো-  হে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি, আমি আপনার আল্লাহ। আমি আপনার ইবাদত বন্দিগীতে সন্তুষ্ট হইয়া সমস্ত হারাম গুলিকে আপনার জন্য হালাল করিয়া দিলাম। ইহা ইবলিশের ধোকাবাজি বা প্রতারনা বুঝতে পেরে সাথে সাথে পড়লেন, “হে বিতাড়িত শয়তান! দূর হয়ে যা এখান থেকে”। এই অকেয়া দ্বারা বুঝা যায়, হযরত গাউসুল আজম  শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি কত বড় সুক্ষ্মদর্শী ছিলেন। কারন যাহা হারাম হওয়ার তাহা হারাম হিসাবে সাব্যস্ত হয়ে গিয়েছে। আর যাহা হালাল হওয়ার তাহা হালাল হিসাবেই সাব্যস্ত হয়ে গিয়েছে।

রবিউস সানী-১৪১২, কার্তিক-১৩৯৮, অক্টোবর-নভেম্বর-১৯৯১ ঈসায়ী


 গাউসুল আজম হযরত বড় পীড় সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বয়স মোবারক যখন প্রায় আঠার বৎসর ছিল

 

গাউসুল আজম হযরত বড় পীড় সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বয়স মোবারক যখন প্রায় আঠার বৎসর ছিল

একবার লোকেরা বড়পীর গাউসুল আজম হযরত শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি কে জিজ্ঞেস করল, হুযূর আপনি কি মোজাদ্দেদে জামান? তিনি বললেন, হ্যাঁ । তারপর বলা হল, আপনি কি সুলতানুল আরেফীন? তিনি বললেন, হ্যাঁ। আবার বলা হল, আপনি কি কুতুবুল আলম? তিনি বললেন হ্যাঁ। তখন সবাই নিশ্চুপ হয়ে গেল। তিনি বললেন, আরও প্রশ্ন কর। তোমরা যা বলবে আমি তারও উপরে, তারও উপরে, তারও উপরে। তোমাদের মধ্যে অনেক লোক আছে, আমি যে মাকামে অবস্থান করি, তারা তার কোন খবরই রাখেনা। যে সমস্ত মাকামগুলির বর্ণনা পরবর্তীতে হযরত মোজাদ্দিদে আলফেসানী রহমতুল্লাহি আলাইহি উনার মকতুবাত শরীফে উল্লেখ করেছেন।

মোটকথা নবী রসুল আলাইহিমুস সালাম গণের পর একজন মানুষের পক্ষে যত মাকাম অর্জন করা সম্ভব আল্লাহ পাক গাউসুল আজম হযরত শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি কে তা দিয়েছেন। এটা সুত্যিই উনার জন্য এক বিশেষ মর্যাদা (বলা হয়ে থাকে আল্লাহ পাক উনার এমন অলি কমই অতিবাহিত হয়েছেন, যাঁরা গাউসুল আজম হযরত শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার রূহানী তাওয়াজ্জুহ বা নেছবত হাসিল করেন নাই)

গাউসুল আজম হযরত শায়খ সাইয়্যিদ মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার বয়স মোবারক যখন প্রায় আঠার বৎসর ছিল, তখন একবার তিনি আরাফার দিবসে গরু নিয়া নিজের জমি চাষ করতে যাচ্ছিলেন। এমন সময় সেই গরুটি উনার দিকে ফিরে বলল-

يا عبد القادر- ما بهاذا خلقت وما بهاذا امرت

অর্থঃ হে আব্দুল কাদির রহমতুল্লাহি আলাইহি, এই কাজের জন্য আপনাকে সৃষ্টি করা হয় নাই। এবং এই কাজের জন্য আপনাকে আদেশ করা হয় নাই। এই ঘটনায় তিনি ভয় পেয়ে বাড়িতে ফিরে গেলেন। এতদিন পর্যন্ত স্থানীয় মক্তবে যা কিছু শিখেছিলেন তার চেয়েও অনেক বেশী কিছু শিক্ষার জন্য তিনি বাগদাদ যেতে মনস্থ করলেন। (তিনি মাতৃগর্ভ থেকে অধিকাংশ মতে আঠার পারার হাফিজ হয়েই জন্ম গ্রহণ করেন। অতঃপর অতি শৈষবেই পূর্ণ কুরআন শরীফ হিফজ্ করেন) 

রবিউস সানী-১৪১২, কার্তিক-১৩৯৮, অক্টোবর-নভেম্বর-১৯৯১ ঈসায়ী