একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৭২

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের

সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক ফুঁক ও দুআ’য় বাতিলগোষ্ঠীদের কুফরী কালাম থেকে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সুস্থতা গ্রহণ

আপন স্বার্থ হাছিলের ক্ষেত্রে দলগত বিভাজন থাকলেও হক্ব বিনাশের অপপ্রয়াসে বাতিল ফিরকা গোষ্ঠীরা আক্বীদাগতভাবে অভিন্ন। বিধর্মীদের সেবা দাস এই বাতিল গোষ্ঠীরা সম্মানিত দ্বীন-ইসলাম উনার নতুন কাঠামো তৈরী করেছে। সম্মানিত শরীয়ত উনার নতুন ফর্মুলা তৈরী করেছে। তারা বেপর্দা, গণতন্ত্র, ছবি, টিভি, গানবাজনা, খেলাধূলা, হরতাল, লংমার্চ, পয়লা বৈশাখ পালন ইত্যাদি হারাম বিষয়গুলোকে জায়িয বলে। পক্ষান্তরে অন্তর ইছলাহ করার জন্য বাইয়াত হওয়াকে, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর,  অর্থাৎ পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে, পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফভিত্তিক পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার যাবতীয় কার্যক্রমকে ওহাবী-খারিজিসহ যাবতীয় নাহক্বপন্থীরা নাজায়িয, বিদয়াত ও হারাম বলে। নাউযুবিল্লাহ!

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক কার্যক্রম এবং মুবারক কন্ঠরোধ না করতে পারলে সম্মানিত ইসলাম বিরোধী তাদের অন্যায় প্রভাব ও প্রতিপত্তি বহাল থাকে না। প্রেক্ষিত কারণে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার প্রকাশ্য ও নেপথ্য সার্বিক বিরোধিতায় তারা সদা তৎপর।

কাফির-মুশরিকদের সেবা দাস ধর্মব্যবসায়ী সর্বনিকৃষ্ট দুনিয়াদার আলিমসহ যেসব বাতিলগোষ্ঠী মহান আল্লাহ পাক উনার পবিত্র আদেশ-নিষেধ অমান্য করে জাগতিক স্বার্থ হাছিলে নিজেদের ই”ছা ও মতামত যমীনে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, যারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীমাহীন শান-মান, অতুলনীয় মর্যাদা-মর্তবা এবং উনার বেমেছাল মাক্বাম উনাদের বিরোধিতা ও সমালোচনায় অনুক্ষণ ব্যাপৃত, তারা পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার বিরোধিতায় এবং উনার সার্বিক ক্ষতিসাধনে নিরন্তর নিয়োজিত  থাকার, এটিই স্বাভাবিক ও সঙ্গত। কারণ এরা সকলেই আবূ জাহিল, আবূ লাহাব, উতবা, শায়বা গং কাফিরগোষ্ঠীর অধস্তন সন্তান। এরা মুনাফিক উবাই বিন সুলুলের ভাবশিষ্য। এরা ইহুদী মুনাফিক ইবনে সাবা’র একনিষ্ঠ অনুসারী। নাউযূবিল্লাহ!

দীর্ঘদিন ধরে এই বাতিল গোষ্ঠীরা, দ্বীন-ইসলাম উনার শত্রুরা ওলীআল্লাহ, মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, উনাদের বিরোধিরা সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার সার্বিক ক্ষতিসাধনে, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নেপথ্য কারসাজিতে ব্যাপৃত রয়েছে। এরই ধারাবাহিকতায় খারিজিরা, বাতিল গোষ্ঠীরা, ১৯৯৭ ঈসায়ী সনে উনার মুবারক কণ্ঠরোধ করার অপপ্রয়াস চালায় কুফরী কালামের মাধ্যমে। নাউযুবিল্লাহ।

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম। উনার দুর্বার তাজদীদ প্রকাশ ও প্রচারের অন্যতম মাধ্যম হলো উনার মুবারক কণ্ঠস্বর। মক্ববুল মুনাজাত শরীফ উনার মাধ্যম হলো উনার মুবারক কণ্ঠস্বর। অমিয় হিদায়েত ও নছীহত ব্যক্ত ও প্রচারের মাধ্যম হলো উনার মুবারক কণ্ঠস্বর। বাতিল নিপাত করে হক্ব প্রকাশ ও প্রচারের অন্যতম মাধ্যমও হলো উনার মুবারক কণ্ঠস্বর। তাই উনার যবান মুবারক স্তব্ধ করে দেয়ার জন্য বাতিলগোষ্ঠীদের এই জঘন্য অপপ্রয়াস। নাউযুবিল্লাহ! এতে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি অসু¯’ হয়ে পড়েন।

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও কাফির-মুশরিকরা যাদু-টোনা করেছে। উনাকে কষ্ট দিয়েছে। উনার প্রিয়তম আওলাদ, উনার আখাছছুল খাছ নায়িব, উনার মনোনীত মুজাদ্দিদে আ’যম, উনার ক্বায়িম মাক্বাম হলেন পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি। এ কারণে সম্মানিত দ্বীন- ইসলাম উনার অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার অপপ্রয়াসেই সুমহান মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার বিরুদ্ধে খারিজিদের কুফরী কালাম প্রয়োগ। নাউযুবিল্লাহ! (চলবে)

আবা-২৩২

একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৭১

 


ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক ফুঁক ও দুআ’য় বাতিলগোষ্ঠীদের কুফরী কালাম থেকে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সুস্থতা গ্রহণ

তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রিয়তম আওলাদ, উনার ক্বায়িম-মাক্বাম এবং উনার আখাচ্ছুল খাছ নায়িবে আ’যম আলাইহিস সালাম। নববী নকশায় নিখুঁতভাবে সম্মানিত দ্বীন- ইসলাম উনার সংস্কারসাধন উনার মূল লক্ষ্য। শুধু পীর-মুরীদি নয়, কায়িনাতব্যাপী খিলাফত আলা মিন হাজিন নুবুওওয়াহ উনার বাস্তবায়ন ও পরিচালনার আয়াসসাধ্য কাজে তিনি নিরন্তর ব্যাপৃত। এ লক্ষ্যে দুনিয়ার বিধর্মীদের নিপাত, ধর্মব্যবসায়ী দুনিয়াদার আলিমদের মুখোশ উন্মোচন এবং তাদের বিনাশসাধন উনার অন্যতম কাজ।

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক হিদায়েত ও নছীহতে গোটা দুনিয়ার মানুষ আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হচ্ছে। মানুষের ঈমান, আক্বীদা ও আমল বিশুদ্ধ হচ্ছে। বিদয়াত-বেশরা দূর হচ্ছে। সুন্নত ও পর্দাপালনে মানুষ অভ্যস্ত হচ্ছে। মানুষের হীনম্মন্যতা দূর হচ্ছে। উনার বিস্ময়কর রোবে কাফির-মুশরিকদের ধস নামছে। উনার দুর্বার তাজদীদে গোটা দুনিয়ায় আজ তোলপাড়। তিনি অপরাজেয়। মুবারক এ বিষয়গুলো ওহাবী-খারিজীসহ সকল বাতিলগোষ্ঠীকে নিদারূণভাবে আতঙ্কিত ও আহত করে। কাজেই পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে এখনই প্রতিহত করা দরকার। উনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার। উনার সমূহ বিনাশসাধন দরকার। বাতিলগোষ্ঠীরা তাই বহুমুখী নেপথ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ!

হক্বপন্থী উনাদের বিরুদ্ধে বাতিল গোষ্ঠীদের প্রকাশ্য ও নেপথ্য কারসাজি চিরন্তন। সকল নবী রসূল আলাইহিমুস সালাম উনাদের বিরুদ্ধাচরণ করা হয়েছে। সকল ইমাম মুজতাহিদ মুজাদ্দিদ, ওলী আল্লাহ রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে নির্মমভাবে কষ্ট দেয়া হয়েছে। বিশেষ করে কাফির-মুশরিকরা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে নিদারুণ কষ্ট দিয়েছে, তা প্রকাশের কোন ভাষা নেই। এমনকি উনাকে যাদু-টোনা পর্যন্ত করা হয়েছে। নাউযুবিল্লাহ!

বিরোধিতার এ ধারাবাহিকতা বহাল থেকেছে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পরে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মানুষ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতিও। মূল কথা হলো, বিধর্মী ও বাতিল গোষ্ঠীরা সম্মানিত দ্বীন-ইসলাম উনার নূরকে নির্বাপিত করতে চায়। নাউযুবিল্লাহ!

এ মর্মে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি উনার পবিত্র কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:

يريدون ليطفؤا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون.

অর্থ: æতারা (কাফিররা) মহান আল্লাহ পাক উনার নূর মুবারক তাদের মুখের ফুৎকারে মিটিয়ে দিতে চায়। কিন্তু মহান আল্লাহ পাক তিনি উনার নূর মুবারককে অবশ্যই পূর্ণতা দান করবেন, যদিও কাফিররা সেটা অপছন্দ করে।”

কাজেই কাফির-মুশরিক ও ধর্মব্যবসায়ী উলামায়ে ‘সূ’সহ তাবৎ বাতিল গোষ্ঠীরা সর্বক্ষণ সর্বতভাবে পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার বিরোধিতায় লিপ্ত থাকবে, এটিইতো স্বাভাবিক। সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি বাতিল, নাহক্ব ও বিরুদ্ধবাদিদের আতঙ্ক। উনার বেমেছাল রূহানী কুওওয়ৎ, দুর্বার তাজদীদ, অদৃম্য রো’ব, অপ্রতিরোধ্য হিদায়েত, নছীহত ও মক্ববুল মুনাযাতে ওহাবী-খারিজিদের কায়িমী স্বার্থ নস্যাৎ হয়। এটি কোনোক্রমেই তাদের কাছে বরদাশতযোগ্য নয়। (চলবে)

আবা-২৩১

একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৭০

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

বন্য পশুরাও তাঁবেদার

বিশেষ করে পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম (রাজারবাগ শরীফ, ঢাকা) উনার মুবারক ইলহাম, ইলকা, কাশফ ও কারামত সংবলিত যাবতীয় মুবারক ধ্যান, ধারণা কাজ ও নির্দেশনা উনার সকল মুরীদের মান্য করা ও পালন করা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। কারণ তিনি নুবুওওয়াত ও রিসালত উনাদের হিস্যাপ্রাপ্ত লক্ষ্যস্থল হাক্বীক্বী মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম। তিনি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পক্ষে প্রকৃষ্ট দলীল। সুবহানাল্লাহ! উনার কারামত উনাদের সংখ্যা সীমাহীন। মানুষের উপলব্ধ ও অনুপলব্ধ উনার সকল কারামতই হক্ব এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মু’জিযা শরীফ উনার সঙ্গে সম্পৃক্ত। সুবহানাল্লাহ!

উনারই মহা সম্মানিত পিতা হলেন আমাদের আলোচ্য সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি। যিনি ওলীয়ে মাদারযাদ, মুসতাজাবুদ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি এতো বুলন্দ সম্মান উনার অধিকারী যে, দার্জিলিং-এর গহীন জঙ্গলে বন্য হাতি উনার আজ্ঞাবহ হয়ে পড়েছে। এ মুবারক বিষয়টির বিভিন্ন অনুষঙ্গ আলোচনায় আমরা অনেক দূর চলে এসেছি। মূলত এটি উনার মুবারক কারামত প্রসঙ্গ। মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার অধিকারে অসংখ্য-অগণিত কারামত দান করেছেন। যে কারণে বন্য হাতিও উনার তাঁবেদার হয়ে পড়েছে। বিষয়টি সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার অগণিত কারামত উনাদের মধ্যে অনন্য এক কারামত। সুবহানাল্লাহ!

 

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক ফুঁক ও দুআ’য় বাতিলগোষ্ঠীদের কুফরী কালাম

থেকে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সুস্থতা গ্রহণ

لكل حضرت موسى عليه السلام فرعون ولكل فرعون حضرت موسى عليه السلام

অর্থ: “হক্বপন্থী উনাদেরকে কষ্ট দেয়ার জন্য এবং উনাদের বিরোধিতা করার জন্য প্রত্যেক যুগেই একজন ফিরাউন নিয়োজিত থাকে এবং ঐ ফিরাউনকে সমূলে ধ্বংস করার জন্য হক্বপন্থীগণ উনারাও নিয়োজিত থাকেন।” সুবহানাল্লাহ!

সূক্ষ্মদর্শী মাহবুব ওলীআল্লাহ উনাদের বিরুদ্ধে অপপ্রচার এবং উনাদের বিরোধিতা নতুন নয় এবং অস্বাভাবিকও নয়। হিদায়েত ও নছীহত সমূলে উৎপাটনের অপপ্রয়াসে মাহবূব ওলীআল্লাহ উনাদের বিরুদ্ধে পূর্বকাল থেকেই চলে আসা এটি এক জঘন্য প্রক্রিয়া। হক্ব বিনাশের জন্য লক্ষ্যস্থল ওলীআল্লাহ উনাদেরকে বিদ্রুপ ও উনাদেরকে বিরোধিতা করার জন্য বাতিলগোষ্ঠীদের অনুসৃত পদ্ধতি বহুবিধ। তন্মধ্যে যাদু-টোনার মাধ্যমে শারীরিক ক্ষতিসাধন এক বিশেষে জঘন্য প্রক্রিয়া। নাউযুবিল্লাহ!

ঢাকা রাজারবাগ পাক দরবার শরীফ উনার সুমহান মুর্শিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, হুজ্জাতুল ইসলাম, সুলত্বানুল আউলিয়া ওয়াল মাশায়িখ, ছাহিবু সুলত্বানিন নাছীর, জামিউল মাক্বাম, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি মুজাদ্দিদে মাদারযাদ। তিনি পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ। তিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৩০

একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৬৯

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

বন্য পশুরাও উনার তাঁবেদার

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি এই মুবারক স্বপ্ন বৃত্তান্ত ঢাকা রাজারবাগ পাক দরবার শরীফস্থ মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার শিক্ষক মুহম্মদ আব্দুল মালেক ভাই উনাকে বলেছেন। অপরদিকে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কর্তৃক মনোনীত ও ক্ববুলকৃত, সে মুবারক বিষয়টি আদিষ্ট হয়ে ইমামুল উমাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি উনাকে অবহিত করেন। সুবহানাল্লাহ! যদিও জাহির ও বাতিন উভয় দিকে কামিয়াবী দানের মাধ্যমে সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনাকে আনুষ্ঠানিকভাবে কবুল করার বিষয়টি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনেক পূর্বেই উনাকে অবহিত করেছেন। সুবহানাল্লাহ!

কাজেই, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সঙ্গে নিগূঢ়ভাবে সম্পৃক্ত হয়ে যাবার কারণে বনের পশুরা, এমনকি সকলেই-সবকিছুই যে উনার আজ্ঞাবহ হয়ে পড়েছে, তা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ!

বিশুদ্ধ ঈমান, আক্বীদা, ইয়াক্বীন, মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক-নিসবত উনাদের সমন্বয়ে সৃষ্ট মাহবূব ওলীআল্লাহ উনাদের যে কারামত, তা অবশ্যই সত্য। এ বিষয়ে সঠিক ফতওয়া রয়েছে যে, সমষ্টিগতভাবে মহান ওলীআল্লাহ উনাদের কারামত অস্বীকার করা, কারামত সম্পর্কে অনীহা প্রকাশ করা, অবজ্ঞা প্রদর্শন করা কুফরী। আর ছিদ্দীক্ব, মুজাদ্দিদে আ’যম উনাদের এবং উনাদের পর্যায়ের নৈকট্যধন্য ওলীআল্লাহ উনাদের একজনেরও কারামত অস্বীকার করা, কারামত সম্পর্কে অনীহা প্রকাশ করা, অবজ্ঞা প্রদর্শন করা, কুফরীর নামান্তর। এটিই হলো আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের ফতওয়া।

কোনো বিচক্ষণ মানুষ অনেক সময় বাহ্যিক আলামত দেখে অসাধারণ কোনো বিষয় অনুধাবন করে থাকেন। উনাদের অনুধাবন কোনো কোনো সময় সঠিকও হয়ে থাকে। কিন্তু উনাদের সকল বিষয়ই সকল সময় সঠিক হতে দেখা যায় না। তার কারণ হলো উনাদের অনুমান ও প্রমাণ বাহ্যিক উপলব্ধি ও বাহ্যিক উপাত্তভিত্তিক। হাক্বীক্বী ফিরাসত (অন্তর্দৃষ্টি) উনার সংযোগহীনতায় অথবা পরিমিত পরিমাণ অন্তর্দৃষ্টি না থাকায় সাধারণ বিচক্ষণ মানুষের অনুমান ও আন্দাজ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সাব্যস্ত হয়। পক্ষান্তরে বিশুদ্ধ ঈমান, আক্বীদা, ইয়াক্বীন, মুহব্বত, মা’রিফাত, তায়াল্লুক, নিসবত উনাদের সংযোগে মাহবূব ওলীআল্লাহ উনাদের যে মুবারক কারামত, তা প্রকাশের জন্য বাহ্যিক কোনো তথ্য-প্রমাণের আদৌ প্রয়োজন পড়ে না। এ সূক্ষ্ম বিষয়টি হলো মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার সদয় দানকৃত এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সদয় বণ্টনকৃত মুবারক নিয়ামতরাজির পরিমিত হিস্যা। সুবহানাল্লাহ!

কাশফযোগে যে ইলম, প্রজ্ঞা ও অনুভব হাছিল হয়, তা’ সম্মানিত শরীয়ত উনার দলীল হিসেবে সাব্যস্ত নয়। কাজেই কেবল কাশফের মাধ্যমে লব্ধ তথ্য ও তত্ত্বের ভিত্তিতে আমল সম্পাদনের ক্ষেত্রে সম্মানিত শরীয়ত উনার বাধা আসলে সে আমল নিষিদ্ধ। সম্মানিত শরীয়ত উনার আলোকে বাহ্যিক ও স্বাভাবিক নিয়মে যে দলীল-প্রমাণ বেরিয়ে আসে তদনুযায়ী আমল করাই বিধেয়।

কোনো বিচক্ষণ ব্যক্তির অনুমান, অনুভব, ধারণা ও লব্ধ কাশফ সম্মানিত শরীয়ত সমর্থিত না হলে তা সর্বোতভাবে পরিত্যাজ্য। তবে মুরীদের জন্য উনাদের মহা সম্মানিত নৈকট্যধন্য শায়েখ উনার ইলহাম, ইলকা ও কাশফ-সংবলিত যাবতীয় মুবারক নির্দেশনা মান্য করা ও পালন করা ফরয-ওয়াজিব। কারণ মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক-নিসবত হাছিলের ক্ষেত্রে সালিকের জন্য তিনি অনিবার্য মুবারক সেতু বন্ধন। সুবহানাল্লাহ! সম্মানিত শায়েখ তিনি উনার মুবারক ইলহাম, ইলকা, অনুমান, অনুভব, ধারণা, কাশফ ইত্যাদি বিষয়গুলো সম্মানিত শরীয়ত উনার আলোকে বিবেচনা করেই মুরীদকে সেসব পালনের মুবারক নির্দেশনা দিয়ে থাকেন। (চলবে)

আবা-২২৯

একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৬৮

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

বন্য পশুরাও উনার তাঁবেদার

রিসালত উনার ধারায় কায়িনাতব্যাপী হাক্বীক্বী দ্বীন ইসলাম আবাদের জন্য, ইনসাফ ও ইনসানিয়াত ক্বায়িমের জন্য, অবলুপ্ত সুন্নত যিন্দা করার জন্য, আক্বীদা বিশুদ্ধ করার জন্য, হীনম্মন্যতা দূর করে মুসলমান উনাদের উজ্জীবিত করার জন্য, বিশ্বময় খিলাফত আলা মিন হাজিন নুবুওওয়াহ উনার বাস্তবায়ন ও পরিচালনার জন্য তিনি নিরন্তর ব্যাপৃত। তিনি ধর্মব্যবসায়ীদের সমূলে উৎপাটনকারী। তিনি বিশ্বময় মুসলিম মানসের পুনর্জাগরণকারী। তিনি বিধর্মীদের নিপাতকারী। তিনি বাতিল বিনাশকারী। তিনি সারা দুনিয়া থেকে ইসলাম বিরোধী চিন্তা, ধ্যান, ধারণা ও কার্যকলাপ চিরতরে মিটিয়ে দেয়ার জন্য অনির্বাণ নূরাণী আগুন। তিনি অপরাজেয়। সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রিয়তম আওলাদ, উনার আখাছছুল খাছ নায়িব, উনার মনোনীত মুজাদ্দিদে আ’যম, উনার হাক্বীক্বী ক্বায়িম-মাক্বাম হিসাবে ইমামুল উমাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি কুল কায়িনাতবাসীকে যাবতীয় নিয়ামত বণ্টনের মর্যাদাবান কর্তৃত্বের আসনে অধিষ্টিত। যাহির ও বাতিন এবং হইকাল ও পরকালের যাবতীয় ঘটনা সংঘটনের তিনি প্রত্যক্ষদর্শী। সুবহানাল্লাহ!

ইমামুল উমাম, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারই মহা সম্মানিত পিতা হলেন ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি। সূক্ষ্মদর্শী মাহবূব ওলীআল্লাহ উনাদের মধ্যে কার অবস্থান কার উপরে তা নির্ধারণ করতে যাওয়া চরম বোকামী ও বেয়াদবির নামান্তর। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে যে, লক্ষ্যস্থল ওলীআল্লাহ উনাদেরকে উনাদের সমপর্যায়ের ওলীআল্লাহ এবং মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনারা ছাড়া আর কেউই চিনেনা। সুবহানাল্লাহ!

তবে সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম এবং উনার মহা-সম্মানিত পুত্র মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের যাহিরী ও বাতিনী নিয়ামত বিনিময় এবং অনুক্ষণ পারস্পরিক মুয়ামিলায় দু’জনেরই মর্যাদা ও মাক্বাম উনার পরিবৃদ্ধি ঘটেছে বহুগুণে। সুবহানাল্লাহ!

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি যখন মুবারক বিছাল শরীফ গ্রহণ করেন, তখন উনার বয়স মুবারক নব্বই। মুবারক বিছাল শরীফ উনার বেশ কিছুদিন পূর্বে উনাকে জানানো হয় যে, উনার হায়াত মুবারক শেষ পর্যায়ে। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা’য়ালা উনার মুবারক দীদারে যাওয়ার সময় হয়েছে। এ লক্ষ্যে সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করে মহা-মিলনের অপেক্ষায় থাকেন। এখন শুধু বিছাল শরীফ উনার আনুষ্ঠানিকতা বাকী।

এ সময়ে তিনি এক মুবারক স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন, এক মনোরম পরিবেশে একজন বুযুর্গ ব্যক্তি তিনি বলছেন: “হে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম! আপনার মুবারক হায়াত ইতোপূর্বেই শেষ হয়ে যায়। এ জন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা’য়ালা উনার মুবারক দীদারে গমনের লক্ষ্যে আপনার স্বতঃস্ফুর্ত মুবারক সম্মতি ও প্রস্তুতিও সঠিক ছিল। কিন্তু আপনার বুযুর্গ পুত্র, যিনি মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক উছীলায় মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি আপনার হায়াত মুবারক বাড়িয়ে দিয়েছেন। এখন আপনি আরো কিছুদিন যমীনে অবস্থান করবেন। সুবহানাল্লাহ!

আবা-২২৮

একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৬৭

 


ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

বন্য পশুরাও উনার তাঁবেদার

জীব-জন্তু, পশু-পাখিসহ কুলকায়িনাতের সকলেরই, সবকিছুরই রসূল হলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সকলেই উনাকে মুহব্বতকারী। সকলেই উনাকে তা’যীম-তাকরীমকারী। সকলেই উনার আজ্ঞাবহ। যেটুকু অবাধ্যতা তা কেবল জিন-ইনসানের! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাঁরা মনোনীত মাহবূব ওলীআল্লাহ, উনার যাঁরা আখাছছুল খাছ নায়িব উনাদেরও আজ্ঞাবহ কুলকায়িনাত। এটি উনাদের মুবারক মান, শান, মর্যাদা ও মরতবা। অন্য কথায় এটি উনাদের অনন্য কারামত। ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুল আউলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম, মুহিউদ্দীন হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন: “চন্দ্র, সূর্য আমার অনুমতি ছাড়া উদিত ও অস্তমিত হয় না। কায়িনাতের সবাই আমার আজ্ঞাবহ।” সুবহানাল্লাহ

তিনি আরো বলেছেন: “পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কোন মুরীদের যদি পরনের লুঙ্গির বাঁধন খুলে যায়, তবে আমি পশ্চিম প্রান্ত থেকে তা ঠিক করে দিয়ে থাকি। ইহকাল ও পরকালের সকল ঘটনা আমার অবহিতিতেই সংঘটিত হয়। কুলকায়িনাত পরিচালনার যাবতীয় বিষয়ে আমি ইন্তিযামকারী। আমি লাওহে মাহফূজ উনার ইবারত দেখে দেখে পাঠ করি। আমি মানুষের বাকশক্তি ও হাল ছিনিয়ে নিয়ে থাকি। আমাকে সৃষ্টি করা মহান আল্লাহ পাক উনার অন্যান্য সমুদয় কাজের চেয়ে শ্রেষ্ঠ।” এই যোগ্যতা ও মাক্বামাত শুধু ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুল আউলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম, মুজাদ্দিদে যামান, সুলত্বানুল আরিফীন, সাইয়্যিদ মুহিউদ্দীন আব্দুল ক্বাদির                                                                                                                             জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সকল মাহবূব ওলীআল্লাহ উনারাও এই অতুলনীয় যোগ্যতা ও মাক্বামাত উনার ধারক ও বাহক। সুবহানাল্লাহ!

ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, আফদ্বালুল আউলিয়া, ইমামুল আউলিয়া, সিরাজুল উম্মত, খজীনাতুর রহমাহ, কুতুবুল আলম, নূরুণ আ’যীম, ছেলাহে উম্মত হযরত ইমাম শায়েখ আহমদ ফারূক্বী সিরহিন্দী মুজাদ্দিদে আলফেছানী রহমতুল্লাহি আলাইহি তিনি ক্বাইউমে আউয়াল। নিজের ভিতর ক্বাইউমিয়াতের দায়িমী প্রভাবে তিনি বলেন: “মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি আমাকে যে অপরিমেয় কুওওয়াত ও যোগ্যতা দান করেছেন, তাতে আসমান ও যমীন আমি একাকার করে দিতে পারি।” সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক দান ও মদদপ্রযুক্ত অপরিমেয় নিয়ামতরাজিতে বেমেছাল কুওওয়াত ও যোগ্যতাসম্পন্ন অনেক অলীআল্লাহ উনাদের অসংখ্য মুবারক ঘটনা রয়েছে। বিশেষ করে পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি যে বিস্ময়কর রূহানী কুওওয়াত, অদম্য রোব, অতুলনীয় যোগ্যতার অধিকারী, তা উপলব্ধির সমঝ ও অনুভূতি এবং তা প্রকাশের ভাষা সৃষ্টি হয়নি। (চলবে)

আবা-২২৭