৫৫৩ নং- সুওয়াল : অনেকে বলে থাকে, রমযান শরীফ-এর শেষে তিন দিন বা এক দিন ই’তেকাফ করলেই সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ হয়ে যায়, এটা কতটুকু সত্য?


সুওয়াল : অনেকে বলে থাকে, রমযান শরীফ-এর শেষে তিন দিন বা এক দিন ই’তেকাফ করলেই সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ হয়ে যায়, এটা কতটুকু সত্য?
জাওয়াব : রমযান মাসের শেষ দশ দিন অর্থাৎ ২০ তারিখ বাদ আছর ও ২১ তারিখ মাগরীবের পূর্ব হতে ঈদের বা শাওওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ই’তেকাফ করলে সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ আদায় হবে। অন্যথায় এক দিন, তিন দিন, পাঁচ দিন এবং সাত দিন ই’তেকাফ করলেও সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ আদায় হবে না। অর্থাৎ ৩০শে রমযানের দশ দিন কিংবা ২৯শে রমযনারে নয় দিনের এক মিনিট কম হলৌ সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া ই’তেকাফ আদায় হবে না।
আবা-৩১

0 Comments: