৭৪৭ নং- সুওয়াল : ই’তেকাফ করার ফযীলত কতটুকু?

 


সুওয়াল : ই’তেকাফ করার ফযীলত কতটুকু?

জাওয়াব : পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি রমজান শরীফের শেষ দশ দিন (সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া) ই’তেকাফ করবে, আল্লাহ্ পাক তাকে দু’টি হজ্ব ও দু’টি ওমরাহ করার সমতুল্য সওয়াব দান করবেন।

আরো উল্লেখ করা হয়েছে যে, মহান আল্লাহ পাক তার পিছনের গুণাহখাতা ক্ষমা করে দিবেন।

আরা বর্ণিত রয়েছে, যে ব্যক্তি একদিন ই’তেকাফ করবে, মহান আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে তিন খন্দক দূরে রাখবেন, প্রতি খন্দকের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা।

আবা-৪১

0 Comments: