৭৪৩ নং- সুওয়াল : মহান আল্লাহ পাক রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতদিন ই’তেকাফ করতেন?

 


সুওয়াল : মহান আল্লাহ পাক রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতদিন ই’তেকাফ করতেন?

জাওয়াব : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণতঃ শেষ দশ দিন ই’তেকাফ করতেন। সে কারণে শেষ দশ দিনই ই’তেকাফ করা সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া হয়েছে। তবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম যে বছর ই’তেকাফ করেছিলেন, সে বছর পূর্ণমাস ই’তেকাফ করেছিলেন এবং যে বছর বিদায় নিয়েছেন, তার পূর্ববর্তী বছর বিশদিন ই’তেকাফ করেছিলেন। আর মধ্যে এক বছর জ্বিহাদের কারণে ই’তেকাফ না করতে পারায় পরবর্তী বছর কাযাসহ বিশদিন ই’তেকাফ করেছিলেন। (মেশকাত শরীফ, মিরকাত শরীফ, আশয়াতুল লুময়াত, শরহুত ত্বীবী, তা’লীকুছ ছবীহ)

আবা-৪১

0 Comments: