৭৮ নং-সুওয়াল : হক্ব পয়গাম মার্চ ১৯৯৩-এ মেহাম্মদ আবুল কালাম, ইলিশা, ভোলা-এর প্রশ্নের জাওয়াবে বলা হয়েছে, মেয়েদের মুখমন্ডল, দু’হাতের কব্জি এবং দু’পায়ের টাখনু পর্যন্ত ছতরের অন্তর্ভূক্ত নয়, এটা কতটুকু সত্য?


সুওয়াল : হক্ব পয়গাম মার্চ ১৯৯৩-এ মেহাম্মদ আবুল কালাম, ইলিশা, ভোলা-এর প্রশ্নের জাওয়াবে বলা হয়েছে, মেয়েদের মুখমন্ডল, দু’হাতের কব্জি এবং দু’পায়ের টাখনু পর্যন্ত ছতরের অন্তর্ভূক্ত নয়, এটা কতটুকু সত্য?

জাওয়াব : মেয়েদের সমস্ত শরীরই ছতরের অন্তর্ভূক্ত। সুতরাং মুখমন্ডল, দু’হাতের কব্জি এবং দু’পায়ের টাখনুও ঢেকে রাখতে হবে। আর মুখমন্ডল, দু’হাতের কব্জী এবং দু’পায়ের টাখনু পর্যন্ত যে খোলা রাখার হুকুম রয়েছে, তা হলো একমাত্র নামাযের সময়। এটা ছাড়া কোন পুরুষের সামনে প্রয়োজনবোধে বের হতে হলে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। (তাফসীরে মাযহারী, তাফসীরে রূহুল মা’আনী, রূহুল বয়ান, তাফসীরে খাযেন, তাফসীরে মা’আরেফুল  কুরআন  ইত্যাদি এবং সমূহ ফিকাহর কিতাব)

0 Comments: